Bangla

ওজন কমাতে সকালে পান করুন এই ৫টি ড্রিঙ্ক

সকালে চা বা কফির বদলে এই পানীয়গুলি খাওয়ার অভ্যাস করতে পারেন। এগুলি আপনার মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে দারুণ সাহায্য করবে।
Bangla

জিরা ভেজানো জল খালি পেটে খেলে মেদ ঝরবে

জিরা জল হজমের উৎসেচকগুলিকে উদ্দীপিত করে এবং মেটাবলিজম রেট বাড়াতে সাহায্য করে। খালি পেটে জিরা জল খেলে শরীরের অতিরিক্ত মেদ কমে যায়।
Image credits: Getty
Bangla

অ্যাপেল সাইডার ভিনিগার মেশানো জল ওজন কমায়

এক টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনিগার জলে মিশিয়ে খেলে ইনসুলিন সেনসিটিভিটি উন্নত হয়। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে।
Image credits: Social Media
Bangla

চিয়া সিড জলে গুলে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে

ফাইবার সমৃদ্ধ চিয়া সিড জলে গুলে খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এর ফলে খিদে নিয়ন্ত্রণে থাকে এবং বেশি খাওয়ার প্রবণতা কমে।
Image credits: Getty
Bangla

লেবু জল পান করলে শরীরের অতিরিক্ত মেদ কমে

লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে এবং এটি হজমে সাহায্য করে। খালি পেটে লেবু জল পান করলে শরীরের অতিরিক্ত মেদ ঝরতে সাহায্য হয়।
Image credits: Getty
Bangla

অ্যালোভেরার রস শরীরের অতিরিক্ত মেদ কমাতে পারে

অ্যালোভেরার রস শরীরের অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। এছাড়া এটি ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণেও কার্যকরী।
Image credits: Getty
Bangla

আদা চা ওজন কমাতে দারুণ কার্যকরী

আদাতে জিঞ্জেরল নামক একটি যৌগ থাকে। আদা বমি বমি ভাব কমায় এবং অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখে। ওজন কমাতেও আদা চা সাহায্য করে।
Image credits: Getty

Black Pepper: বাড়িতেই ফলান 'কালো সোনা', আয় হবে বাম্পার

Pomegranate Juice: রোজ বেদানার রস খেলে শরীর থেকে দূরে থাকবে এই রোগগুলি

Peanut Chutney: হোটেলের মতো চিনেবাদামের চাটনি বানান বাড়িতেই, রইল সহজ রেসিপি

Helmet Hygiene: বন্ধুকে নিজের হেলমেট দিচ্ছেন? অজান্তেই মারাত্মক বিপদ