Bangla

পায়ের গোড়ালি ফাটা দূর করার উপায়

পায়ের গোড়ালি ফাটার সমস্যায় অনেকেই ভোগেন। তবে বাড়িতে থাকা কয়েকটি সাধারণ উপাদান ব্যবহার করেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন ৬টি সহজ উপায়।

Bangla

নারকেল তেল

রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়ে সামান্য নারকেল তেল নিয়ে ভালো করে ম্যাসাজ করুন। নিয়মিত এই কাজ করলে গোড়ালি ফাটার সমস্যা দ্রুত কমে যাবে।

Image credits: Getty
Bangla

ভেসলিন ও লেবুর রস

এক চামচ ভেসলিনের সঙ্গে একটি লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। পা পরিষ্কার করে ফাটা জায়গায় এই মিশ্রণটি লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুয়ে ফেলুন।

Image credits: our own
Bangla

অ্যালোভেরা জেল

পায়ের ফাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। জেল শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে পা পরিষ্কার করে ধুয়ে নিন।

Image credits: Getty
Bangla

গ্লিসারিন ও গোলাপ জল

গ্লিসারিন, গোলাপ জল এবং সামান্য লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ফাটা জায়গায় লাগিয়ে ম্যাসাজ করুন। সপ্তাহে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে পারেন।

Image credits: Getty
Bangla

লেবুর রস

পায়ের ফাটা অংশে সরাসরি লেবুর রস লাগিয়ে ম্যাসাজ করতে পারেন। লেবুর রস পায়ের মৃত ও শুষ্ক কোষ দূর করতে দারুণ কাজ করে।

Image credits: Getty
Bangla

পাকা কলা

একটি পাকা কলা চটকে পেস্ট তৈরি করে নিন। এটি পায়ের ফাটা জায়গায় লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। রাতে ঘুমানোর আগে এটি করলে সবচেয়ে ভালো ফল পাবেন।

Image credits: Getty

রোজকার ব্যবহারের জন্য এই সোনার নথগুলো একদম পারফেক্ট!

Bone Health Foods: হাড় মজবুত করতে ডায়েটে রাখুন এই ৭ খাবার

Skin Care Tips: মুখের বলিরেখা ও দাগ দূর করতে ডায়েটে রাখুন এই খাবারগুলো

Aloe Vera Face Pack: অ্যালোভেরা এভাবে মাখলে ত্বকের জেল্লা দ্বিগুণ হবেই