Bangla

বন্ধুকে হেলমেট দিচ্ছেন?

ভুলেও এই কাজ করবেন না, জানুন কারণ। 

Bangla

ছত্রাকের সংক্রমণ

হেলমেটের ভিতরে তাপ, আর্দ্রতা আর ঘাম জমে ছত্রাক জন্মাতে পারে। এর ফলে স্ক্যাল্পে বা মাথার ত্বকে দাদের মতো ফাঙ্গাল ইনফেকশন হতে পারে।
Image credits: Getty
Bangla

উকুন

আপনার বন্ধুর মাথায় যদি উকুন থাকে, তবে তা সহজেই হেলমেটের ভিতরে চলে আসতে পারে। এরপর আপনি সেই হেলমেট পরলে উকুন আপনার মাথায়ও ছড়িয়ে পড়বে।
Image credits: Freepik
Bangla

ত্বকে অ্যালার্জি

হেলমেটে জমে থাকা ঘাম ও ময়লা থেকে ত্বকে অ্যালার্জি হতে পারে। এর ফলে মুখে বা কপালে র‍্যাশ বেরোতে পারে।
Image credits: instagram
Bangla

খুশকি

অন্যের হেলমেট ব্যবহার করলে খুশকির সমস্যাও ছড়াতে পারে। যদি আপনার বন্ধুর মাথায় খুশকি থাকে, তবে হেলমেটের মাধ্যমে তা আপনার স্ক্যাল্পেও চলে আসবে এবং চুলকানি হবে।
Image credits: Social media
Bangla

দুর্গন্ধ

হেলমেটে ঘাম জমে থাকলে বাজে গন্ধ হয়। সেই হেলমেট পরলে আপনার চুলেও সেই দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে।
Image credits: Getty
Bangla

ব্রণর সমস্যা

হেলমেটের ভিতরে জমে থাকা ব্যাকটেরিয়া কপালে ব্রণ বা ফুসকুড়ির মতো সমস্যার কারণ হতে পারে।
Image credits: Getty
Bangla

ভুল সাইজ

অন্যের হেলমেট পরলে সাইজ ঠিক নাও হতে পারে। ভুল সাইজের হেলমেট পরলে মাথাব্যথা বা ঘাড়ে ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
Image credits: Getty
Bangla

কী করবেন?

অন্যের সঙ্গে হেলমেট শেয়ার না করাই ভালো। একান্তই করতে হলে, ব্যবহারের আগে ভিতরে জীবাণুনাশক স্প্রে করে নিন। এছাড়া, হেলমেট পরার আগে হেয়ার কভার ব্যবহার করতে পারেন।
Image credits: Getty

Hair Care: ঘন চুল চান? ডায়েটে রাখুন এই ৭টি খাবার

Brain Foods: বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে চান? ডায়েটে রাখুন এই ৮টি সুপারফুড

রোজ রোজ বেদানার রস খেলে কী হয়? জানলে আপনি অবাক হয়ে যাবেন

Biotin Rich Foods: ত্বকের জেল্লা ফেরাতে রোজ খান এই খাবারগুলি