শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে নানা রকম সমস্যা দেখা দেয়। একটি বিশেষ পানীয় রোজ পান করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
একটি গবেষণা বলছে, মেনোপজ হয়ে গিয়েছে এমন মহিলাদের কোলেস্টেরল কমাতে গ্রিন টি দারুণ সাহায্য করে।
গ্রিন টি LDL অর্থাৎ 'খারাপ' কোলেস্টেরল এবং মোট কোলেস্টেরলের মাত্রা কিছুটা কমাতে পারে।
গ্রিন টি-তে থাকা ক্যাটেচিন হল একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি অন্ত্রে কোলেস্টেরল শোষণ আটকাতে সাহায্য করে।
এর মধ্যে থাকা ক্যাফেইন এবং অ্যামিনো অ্যাসিড এল-থিয়ানিন মেজাজ ও স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে।
গ্রিন টি-র অ্যান্টি-ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ বয়সের ছাপ কমায়। এটি সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকেও ত্বককে বাঁচায়।
গবেষণায় দেখা গিয়েছে, গ্রিন টি ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।
গ্রিন টি-তে থাকা ক্যাটেচিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি আটকে দেয়। ফলে মুখের দুর্গন্ধ এবং মাড়ির রোগের ঝুঁকি কমে যায়।
হাইপারটেনশনের এই ৭টি লক্ষণ ভুলেও অবহেলা করবেন না, হতে পারে বিপদ
Depression: ডিপ্রেশনের এই ৭টি লক্ষণ ভুলেও এড়িয়ে যাবেন না
ডায়েটে রাখুন এই কয়টি পানীয়, চুল পড়া বন্ধ হয়ে গজাবে নতুন চুল
এক নজরে মন কাড়বে এই গ্লিটার কাচের চুড়ি, দেখুন ট্রেন্ডি ডিজাইন