মেথির মধ্যে রয়েছে অনেক ঔষধি গুণ। প্রতিদিন খালি পেটে মেথির জল পান করার উপকারিতাগুলো জেনে নিন।
হজমের সমস্যা, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে প্রতিদিন খালি পেটে মেথির জল পান করা উপকারী। কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে।
প্রতিদিন মেথির জল পান করলে মেটাবলিজম রেট বাড়ে এবং শরীরে ফ্যাট জমতে বাধা দেয়। ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে।
খারাপ কোলেস্টেরল কমাতে এবং সার্বিকভাবে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন মেথির জল পান করা খুবই উপকারী।
রক্তে শর্করার মাত্রা বা ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে খালি পেটে মেথির জল পান করা উপকারী। তাই ডায়াবেটিস রোগীরাও এটি পান করতে পারেন।
মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। এটি অ্যাজমার মতো সমস্যা কমাতে এবং শ্বাসযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
প্রতিদিন মেথির জল পান করলে ত্বকের স্বাস্থ্য ভালো হয়। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল এবং প্রাণবন্ত করে তোলে।
মেথিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
Gas Trouble: এই ৭টি খাবার পেটে গ্যাস-অম্বলের সমস্যা বাড়ায়, এড়িয়ে চলুন
উৎসবের মরসুম আসার আগেই সেভ করে নিন পদ্ম মেহেন্দির ৭ ট্রেন্ডি ডিজাইন
Anxiety কমাতে সাহায্য করে এমন ৮টি খাবার, জেনে নিন কী কী
Hair Growth: চুল ঘন ও লম্বা করতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার