প্রচণ্ড ক্লান্তি থাকা সত্ত্বেও রাতে ঘুম আসে না? এর কারণ হতে পারে আপনারই কিছু অভ্যাস। এই অভ্যাসগুলোই আপনার ঘুম নষ্ট করে দিচ্ছে।
ঘুমাতে যাওয়ার ঠিক আগে মোবাইল ফোন ঘাঁটার অভ্যাস থাকলে আজই ছাড়ুন। ফোনের নীল আলো আপনার ঘুমের বারোটা বাজাতে পারে।
রাতে ঘুমানোর আগে চা, কফি বা কোনও এনার্জি ড্রিঙ্ক পান করলে ঘুম আসতে সমস্যা হয়। ক্যাফেইন ঘুমকে দূরে ঠেলে দেয়।
প্রতিদিন আলাদা আলাদা সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস আপনার ঘুমের চক্রকে নষ্ট করে দেয়। চেষ্টা করুন রোজ একই সময়ে ঘুমাতে ও উঠতে।
রাতে অতিরিক্ত খাওয়া বা বেশি মশলাদার খাবার খেলে ঘুম আসতে অসুবিধা হতে পারে। ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে রাতের খাবার খেয়ে নিন।
আপনার শোবার ঘরে যদি অতিরিক্ত আলো, শব্দ বা গরম থাকে, তবে ভাল ঘুম হওয়া মুশকিল। শান্ত ও অন্ধকার ঘরে ঘুম ভাল হয়।
অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস আপনার ঘুমের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এর ফলে রাতে ঘুম আসতে চায় না বা বারবার ভেঙে যায়।
দুপুরে বা বিকেলে বেশিক্ষণ ঘুমালে রাতে ঘুম আসতে সমস্যা হতে পারে। দিনের বেলার ঘুম রাতের ঘুমের কোয়ালিটি নষ্ট করে দেয়।
Tea Hacks: চায়ে চিনি বেশি? নো টেনশন, এই ঘরোয়া টোটকাতেই হবে মুশকিল আসান
Cooked Rice: ফ্রিজে রাখা ভাত কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ? জেনে নিন জরুরি বিষয়গুলি
Heart Health: এই রোজকার অভ্যাসগুলোই আপনার হার্টের ক্ষতি করছে
Fenugreek Leaves: বছরভর মেথি শাক তাজা থাকবে কী করে? রইল ৫টি সহজ উপায়