Bangla

চিনি বেশি হয়ে গেছে?

ভুল করে চায়ে চিনি বেশি পড়ে গেলে মন খারাপ করবেন না। রান্নাঘরেই আছে সহজ সমাধান, যা দিয়ে অতিরিক্ত মিষ্টিভাব সহজেই ঠিক করে নেওয়া যায়।

Bangla

দুধ

এটা সবচেয়ে সহজ উপায়। চায়ে আর একটু গরম দুধ মিশিয়ে দিন। এতে চিনির কড়া ভাব অনেকটাই কমে যাবে।

Image credits: stockPhoto
Bangla

লিকার

অন্য একটি পাত্রে অল্প জল আর চা পাতা দিয়ে ফুটিয়ে লিকার তৈরি করুন। এই লিকার বেশি চিনি দেওয়া চায়ে মেশালে মিষ্টির পরিমাণ সঠিক হয়ে যাবে।

Image credits: our own
Bangla

জল

আপনি যদি দুধ ছাড়া চা বা লিকার চা খান, তাহলে তাতে অল্প গরম জল মিশিয়ে নিন। এতেও চিনির পরিমাণ কমে আসবে।

Image credits: Getty
Bangla

মশলা

চায়ে আর একটু আদা থেঁতো করে দিয়ে আবার ফুটিয়ে নিন। আদার ঝাঁঝালো স্বাদ অতিরিক্ত মিষ্টিভাবকে ঢেকে দেবে।

Image credits: Getty
Bangla

লেবুর রস

লিকার চা হলে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিন। লেবুর টক ভাব চায়ের অতিরিক্ত মিষ্টিকে সহজেই কেটে দেবে।

Image credits: Getty

Cooked Rice: ফ্রিজে রাখা ভাত কতদিন পর্যন্ত খাওয়া নিরাপদ? জেনে নিন জরুরি বিষয়গুলি

Heart Health: এই রোজকার অভ্যাসগুলোই আপনার হার্টের ক্ষতি করছে

Fenugreek Leaves: বছরভর মেথি শাক তাজা থাকবে কী করে? রইল ৫টি সহজ উপায়

Summer Curtains: গরমের জন্য বেছে নিন এই ভাইব্র্যান্ট ডিজাইনের পর্দা