Bangla

ঘুম

শরীরকে ঠিকমতো বিশ্রাম না দিলে তার সরাসরি প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর। সারাদিন চনমনে থাকতে রাতের ভালো ঘুম খুব জরুরি। জেনে নিন কোন খাবারগুলি আপনাকে সাহায্য করবে।
Bangla

ডিম

ডিমে মেলাটোনিন নামক একটি উপাদান থাকে। এই উপাদানটি আপনাকে ভালো করে ঘুমোতে সাহায্য করে। তাই রাতের খাবারে একটা ডিম সেদ্ধ রাখতেই পারেন।
Image credits: gemini ai
Bangla

ওটস

ওটসে কার্বোহাইড্রেট ও ম্যাগনেশিয়াম ভরপুর পরিমাণে থাকে। এটি আপনি সকালের জলখাবার বা রাতের খাবারেও খেতে পারেন। ওটস ভালো ঘুম হতে সাহায্য করে।
Image credits: Getty
Bangla

আমন্ড

আমন্ডে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে। শরীরে ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে ঘুমের সমস্যা দেখা দিতে পারে। তাই রাতে একমুঠো আমন্ড খেলে ভালো ঘুম হয়।
Image credits: Getty
Bangla

কিউয়ি

কিউয়ি ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার রয়েছে। এছাড়াও এতে সেরোটোনিনের পরিমাণও বেশি। এই উপাদানটি ভালো ঘুমের জন্য দারুণ কার্যকর।
Image credits: Getty
Bangla

স্যামন মাছ

স্যামন মাছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। এই মাছ খেলে রাতে ভালো ঘুম আসতে সাহায্য হয়।
Image credits: Getty
Bangla

শাক-সবজি

বিভিন্ন সবুজ শাক-সবজিতে ম্যাগনেশিয়াম ভরপুর থাকে। এটি আপনাকে ভালো ঘুমোতে সাহায্য করে। এছাড়াও বাদাম, বিভিন্ন বীজ ও ডালজাতীয় শস্যও খেতে পারেন।
Image credits: Getty
Bangla

রাস্পবেরি

রাস্পবেরিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ম্যাগনেশিয়ামের মতো ফাইবারের ঘাটতিও ঘুমের উপর খারাপ প্রভাব ফেলে। তাই ফাইবারযুক্ত খাবার খাওয়া খুব জরুরি।
Image credits: Getty

Holi Sunglass: সুরক্ষা সঙ্গে স্টাইল! বাড়িতে বানান এই ৭টি ট্রেন্ডি চশমা

Lung Health: ফুসফুস সুস্থ রাখতে চান? ডায়েটে যোগ করুন এই খাবারগুলি

Cucumber Benefits: শসা খেলে কী কী উপকার হয়? জেনে নিন ৭টি দারুণ গুণ

Heartburn: বুকজ্বালা কমাতে চান? ডায়েটে রাখুন এই ৮টি খাবার, ফল পাবেন হাতে-নাতে