Bangla

ডিমে রয়েছে প্রচুর পুষ্টিগুণ

ডিমে স্বাস্থ্যকর ফ্যাট, কোলিন, ভিটামিন ডি, সেলেনিয়ামের মতো জরুরি পুষ্টি উপাদান ভরপুর পরিমাণে থাকে। তাই ডিমকে বলা হয় 'সুপারফুড'।
Bangla

মস্তিষ্কের জন্য দারুণ উপকারী

ডিমে প্রচুর পরিমাণে কোলিন থাকে। এই পুষ্টি উপাদান মস্তিষ্কের বিকাশ, স্মৃতিশক্তি এবং সার্বিক জ্ঞানীয় ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
Bangla

রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করে

ডিমের কুসুমে প্রচুর পরিমাণে আয়রন ও জিঙ্ক থাকে। এই দুটি উপাদান শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে।
Bangla

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

ডিমের পুষ্টি উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি কিছু ক্যান্সার কোষের বৃদ্ধি রুখতে এবং জীবাণুর বিরুদ্ধে লড়তেও কার্যকর।
Bangla

চোখের স্বাস্থ্য ভালো রাখে

ডিমের কুসুমে লুটেইন এবং জিয়াজ্যানথিন নামক অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে। এগুলি ম্যাকুলার ডিজেনারেশন এবং ছানির ঝুঁকি কমাতে সাহায্য করে।
Bangla

ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে

ডিম খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে, ফলে অতিরিক্ত খিদে পায় না। এতে সারাদিনে ক্যালোরি গ্রহণের পরিমাণও কমে যায়, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
Bangla

হার্টের স্বাস্থ্য ভালো রাখে

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন একটি করে ডিম খেলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে এবং হৃদরোগের ঝুঁকি কমে।

Green Tea Benefits: রোজ গ্রিন টি খেলে কোন কোন রোগগুলি দূরে থাকে?

Kitchen Hack: দুধ কম বা পাতলা? জেনে নিন ঘন চা বানানোর সিক্রেট টিপস!

রান্নাঘরের সিঙ্কের জেদি দাগ তুলবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কিনুন রুপোর এই ৬ জিনিস, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি