Bangla

চুলের স্বাস্থ্য

স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে গেলে শুধু যত্ন নিলেই হবে না, খেতে হবে পুষ্টিকর খাবারও। এমন কিছু খাবার আছে যা চুলকে গোড়া থেকে মজবুত করে তুলতে সাহায্য করে।

Bangla

অ্যাভোকাডো

অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফ্যাট আর ভিটামিন ই থাকে। এই উপাদানগুলি চুলের স্বাস্থ্য ফেরায় এবং চুল দ্রুত বাড়তে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

স্যামন মাছ

স্যামনের মতো তৈলাক্ত মাছে ওমেগা-৩, প্রোটিন আর ভিটামিন ডি ভরপুর পরিমাণে থাকে। নিয়মিত এই মাছ খেলে চুল ঘন হতে শুরু করে।

Image credits: Getty
Bangla

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরির মতো ফলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকে। এই দুটি উপাদানই চুলের বৃদ্ধিতে দারুণ সাহায্য করে।

Image credits: Getty
Bangla

ডিম

ডিমে বায়োটিন ছাড়াও প্রচুর জরুরি পুষ্টিগুণ রয়েছে। তাই রোজকার ডায়েটে ডিম রাখলে চুল দ্রুত বাড়ে এবং স্বাস্থ্যোজ্জ্বল হয়।

Image credits: google
Bangla

পালং শাক

পালং শাকে আয়রন, ফোলেট, ভিটামিন এ এবং সি ভরপুর পরিমাণে থাকে। এটি স্ক্যাল্পকে সুস্থ রাখে এবং চুল ঘন করতে সাহায্য করে।

Image credits: Getty
Bangla

মসুর ডাল

ডালে প্রচুর পরিমাণে পুষ্টি এবং আয়রন থাকে। এই উপাদানগুলি চুলের সঠিক বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায়।

Image credits: Getty
Bangla

বাদাম ও বীজ

আমন্ড, আখরোট, ফ্ল্যাক্স সিড, সূর্যমুখীর বীজে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক এবং সেলেনিয়াম থাকে। এগুলি চুল ঘন করতে দারুণ কার্যকর।

Image credits: Getty

Brain Foods: বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে চান? ডায়েটে রাখুন এই ৮টি সুপারফুড

রোজ রোজ বেদানার রস খেলে কী হয়? জানলে আপনি অবাক হয়ে যাবেন

Biotin Rich Foods: ত্বকের জেল্লা ফেরাতে রোজ খান এই খাবারগুলি

Fuel Price: জেনে নিন আপনার শহরে আজ পেট্রোল-ডিজেলের দাম কত