রান্না করতে গেলে ছোটখাটো ভুল হওয়াটা স্বাভাবিক। অনেকেই যে ভুলটা প্রায়শই করেন, তা হল তরকারিতে বেশি নুন দিয়ে ফেলা।
অনেকেই তাড়াহুড়ো করে রান্না শেষ করতে চান। আর এই তাড়াহুড়োর বশে নিজের অজান্তেই তরকারিতে বেশি নুন দিয়ে ফেলেন।
যেকোনও তরকারিতে নুন বেশি হলে তা খাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু রান্নায় নুন বেশি হয়ে গেলেও তা ঠিক করা সম্ভব। চলুন, উপায়গুলো দেখে নেওয়া যাক।
তরকারিতে নুন বেশি হয়ে গেলে, আটা মেখে ছোট ছোট লেচি তৈরি করে ঝোলে দিয়ে দিন। এই লেচি অতিরিক্ত নুন শুষে নেবে।
রান্নায় নুন বেশি হলে তাতে লেবুর রস মিশিয়ে দেওয়াটা একটা সহজ উপায়। এতে নুনের পরিমাণ কমে আসবে।
তরকারিতে নুন বেশি মনে হলে, তাতে কিছুটা টক দই বা ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। এতেও নুনের পরিমাণ কমে যায়।
শুধু তাই নয়, পেঁয়াজ এবং টমেটোর টুকরো দিয়েও রান্নার অতিরিক্ত নুন কমানো যায়। বিশেষজ্ঞরা বলেন, এই উপায়টি দারুণ কাজ করে।
ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? এই ৭টি খাবার ভুলেও খাবেন না
Breakfast Ideas: মাত্র ৫ মিনিটে নিউ জেন ব্রেকফাস্ট, রইল ভাইরাল রেসিপি
Mothers Day Gifts: ২০২৬-এর মাতৃ দিবসে মাকে দিন সুস্থ থাকার সেরা উপহার
Hair Growth: চুল ঘন ও লম্বা করতে ডায়েটে রাখুন এই ৮টি খাবার