সফরের দ্বিতীয় দিনে শান্তিনিকেতনে  অমিত শাহ সেজে উঠেছে পুরো শান্তিনিকেতন, বিশ্বভারতী চত্বর    বীরভূমের পারুলডাঙায় মধ্যাহ্নভোজ সারবেন শাহ   খেয়ে উঠেই রওনা দেবেন বোলপুর চৌরাস্তার উদ্দেশ্যে  

রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিনে বোলপুরে যাচ্ছেন অমিত শাহ। সেখানে রোড শো সহ একাধিক কর্মচূচি রয়েছে তাঁর। সূত্রের খবর, সেখানেই অমিত শাহের সঙ্গে থাকতে পারেন শুভেন্দু। সেজে উঠেছে পুরো শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রবিবার বাংলা সফরের দ্বিতীয় দিনে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন অমিত শাহ। সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ অবধি সেখানে থাকার কথা কেন্দ্রীয় মন্ত্রীর।এরপর বীরভূমের পারুলডাঙায় মধ্যাহ্নভোজ সারবেন শাহ। খেয়ে উঠেই রওনা দেবেন রোড শ্যো উপলক্ষে দুপুর ২ টা থেকে ৪ টা অবধি হনুমান মন্দির স্টেডিয়াম থেকে বোলপুর চৌরাস্তার উদ্দেশ্যে। এরপরে ৪ টে ৪৫ নাগাত মোহরকুঠিতে সাংবাদিক সম্মেলন। 

শনিবারের ঐতিহাসিক সভা শেষ হতে অমিত শাহকে আরও একবার জড়িয়ে ধরেন শুভেন্দু। জানা গিয়েছে, শুভেন্দুকে তাঁর সঙ্গে কলকাতায় যাওয়ায় প্রস্তাব দেন তিনি। সেই মতো অমিত শাহের হ্যালিকপ্টারে ওঠেন তিনি। শুভেন্দুকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Scroll to load tweet…