- Home
- West Bengal
- Ajay Pal Sharma: যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে
Ajay Pal Sharma: যোগীরাজ্যের এনকাউন্টার স্পেশালিস্ট বঙ্গের পুলিশ পর্যবেক্ষক, ছবিতে চিনুন অজয় পাল শর্মাকে
অজয় পাল শর্মা যোগী রাজ্যে সিংহম বলে পরিচিত। উত্তরপ্রদেশ থেকে তাঁকে আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু কেন নিয়োগ করা হয়েছে এই অফিসারকে? কে এই অজয় শর্মা?

দ্বিতীয় দফা ভোট
মাঝে মাত্র আর এক দিন। তারপরই দ্বিতীয় দফার ভোট গ্রহণ। প্রথম দফার মত দ্বিতীয় দফা ভোট গ্রহণ যাতে শান্তিপূর্ণ হয় তারজন্য তৎপর কমিশন। এবার ভোটের দিন শান্তি নিশ্চিত করতে যোগীরাজ্য থেকে আনা হল আইপিএস অফিসার।
ভোটের বঙ্গ দুর্গ!
ভোটের সময় যাতে অশান্তি নায় হয় , তারজন্য কার্যত দুর্গে পরিণত হয়েছে গোটা রাজ্যে। অনির্দিষ্টকালের জন্য ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এসে গেছে কেন্দ্রীয় বাহিনী। এবার বাড়তি সুরক্ষার জন্য উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে এনকাউন্টার স্পেশালিস্টকে।
১১ পর্যবেক্ষক
২৯ তারিখ কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের ১৪২ আসনে ভোট। তার আগে নতুন করে ১১ জন পুলিশ পর্যবেক্ষককে পাঠানো হয়েছে এখানে। এই তালিকাতেই চমক দিয়েছে কমিশন। নতুন ১১ পর্যবেক্ষকের তালিকার পয়লা নম্বরেই রয়েছেন উত্তরপ্রদেশের আইপিএস, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা
যোগী রাজ্যে সিংঘম বলে পরিচিত
এই অজয় পাল শর্মা যোগী রাজ্যে সিংহম বলে পরিচিত। উত্তরপ্রদেশ থেকে তাঁকে আনা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। কিন্তু কেন নিয়োগ করা হয়েছে এই অফিসারকে? কে এই অজয় শর্মা?
অজয় পাল শর্মা
অজয় পাল শর্মার প্রোফাইল ঘাঁটলে দেখা যায়, তিনি ২০১১ সালের আইপিএস ব্যাচের লুধিয়ানার ক্যাডার। পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারি নিয়ে পাশ করেছেন।
আইপিএস পাশ
তারপরই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে আইপিএস হন। বঙ্গে আসার আগে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামাচ্ছিলেন। যোগীরাজ্যে তিনি সিঙঘম নামে পরিচিত।
এনকাউন্টার স্পেশালিস্ট
উত্তরপ্রদেশের স্থানীয় প্রবাল অজয় পাল শর্মার কথায় বাঘে গরুতে একঘাটে জল খায়। তাঁর দাপতে কাঁপে যোগীরাজ্যের মাফিয়ারা। কথার থেকে গুলি চালাতেই পছন্দ করেন তিনি। তেমনই কানাঘুষো শোনা যায় উত্তরপ্রদেশের পুলিশ মহলে।
মাফিয়াদের ত্রাস
নয়ডা, রামপুর, শামলি, জৌনপুর- সহ যেখানে যখন কাজ করেছেন সেখানেই মাফিরা রাজ দমনে বিশেষ ভূমিকা নিয়েছেন। ২০২৫ সালে আইজি পদে উন্নীত হন।
বঙ্গের পুলিশ পর্যবেক্ষণ
নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ভোটে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে অজয় পাল শর্মাকে। তাঁর দায়িত্বে দক্ষিণ ২৪ পরগনা। শান্তিপূর্ণ ভোট করাতেই তাঁকে আনা হয়েছে কমিশন সূত্রের খবর।
কেন আনা হল?
দক্ষিণ ২৪ পরগনা জেলা রাজনৈতিকভাবে উত্তপ্ত। এখানকার ৩১ আসনের মধ্যে অনেকগুলিই কমিশনের নজরে স্পর্শকাতর। আর তাই ভোটের দিন যাতে কোনও অশান্তি না হয় তারজন্য অজয় পাল শর্মাকে আনা হয়েছে বলে কমিশন সূত্রের খবর।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

