MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন বছরে দেরিতে ঢুকবে? জানুয়ারি মাসের জন্য প্রকল্প নিয়ে বড় আপডেট

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন বছরে দেরিতে ঢুকবে? জানুয়ারি মাসের জন্য প্রকল্প নিয়ে বড় আপডেট

লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি। তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নয়ছয় হওয়ার পর থেকেই সতর্ক হয়েছে নবান্ন। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। যার কারণে প্রশ্ন কবে পড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Dec 13 2024, 12:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
Image Credit : Social Media

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে এই প্রকল্পের টাকা বিলি করা শুরু করে রাজ্য সরকার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
প্রকল্পের টাকা
Image Credit : Face book

প্রকল্পের টাকা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে নবান্ন সাধারণ মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেয়। পিছিয়ে পড়া তফশিলি জাতি ও উপজাতির মহিলাদের দেয় মাসে ১২০০ টাকা। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর নিয়ে চলছে জল্পনা।

310
জানুয়ারিতে কবে দেবে টাকা
Image Credit : facebook

জানুয়ারিতে কবে দেবে টাকা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নতুন বছর, জানুয়ারি মাসে কবে দেওয়া হবে তাই নিয়েও জল্পনা শুরু হয়েছে। একাধিক কারণে জনকল্যাণমূলক প্রকল্পগুলি নিয়ে রীতিমত সতর্ক হয়েছে নবান্ন।

410
অর্থ দফতরের নির্দেশিকা
Image Credit : facebook

অর্থ দফতরের নির্দেশিকা

সম্প্রতি অর্থ দফতর টাকা জালিয়াতি রুখতে একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশিকা মেনেই টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট সব দফতরকে।

510
ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই
Image Credit : facebook

ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করতে হবে। একজনের একাধিক অ্যাকাউন্ট থাকলে তা ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।

610
বাদ যেতে পারে নাম
Image Credit : facebook

বাদ যেতে পারে নাম

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নবান্নের কড়া সতর্কতার কারণে জানুয়ারিতে বাদ যেতে পারে নাম। মনে করছে নবান্নের একটি সূত্র। ডিসেম্বর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধেভোগীর সংখ্যা বেড়েছে। তাই সবদিক ভাল করে দেখেই টাকা দেবে সরকার।

710
কাদের নাম বাদ!
Image Credit : facebook

কাদের নাম বাদ!

নবান্ন সূত্রের খবর বেআইন অ্যাকাউন্টগুলি বাদ দেওয়া হবে। একই নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে নাম বাদ যেতে পারে। যেসব অ্যাকাউন্টে কেওয়াইসি দেওয়া নেই সেটি বাদ যাবে। ভুয়ো বয়সের সার্টিফিকেট দিয়ে যারা টাকা তোলেন তাদের নামও বাদ যেতে পারে।

810
বাতিল নাম
Image Credit : stockPhoto

বাতিল নাম

নবান্ন সূত্রের খবর যারা অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধে নিয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধে নিচ্ছে তাদের নামও বাদ যেতে পারে।

910
টাকা দিতে দেরি?
Image Credit : Asianet News

টাকা দিতে দেরি?

জানুয়ারি মাসে একাধিক বিষয় বিবেচনা করে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। সেই কারণে টাকা দিতে বিলম্ব হতে পারে বলেও মনে করেছে ওয়াকিবহাল মহলের একাংশ।

1010
মূল উদ্দেশ্য
Image Credit : facebook

মূল উদ্দেশ্য

সরকারি টাকা নয়ছয় আটকানো। ওয়াকিবহাল মহলের ধারনা আগেই এই প্রক্রিয়া চালু করা উচিৎ ছিল সরকারের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Birbhum Blast: দুবরাজপুরে পরিত্যক্ত পোলট্রি ফার্মের পাশের ঘরে ভয়াবহ বিস্ফোরণ, উড়ল চাল
Recommended image2
Sonarpur News: কাউন্সিলারকে ‘চোর’ আখ্যা দিয়ে পোস্টার, মাকে মারধরের অভিযোগ, আটক ৩
Recommended image3
Sandeshkhali News: কাঠগড়ায় প্রাক্তন বিধায়ক, কানমারী মোহনবাগান ক্লাব থেকে উদ্ধার ত্রাণের ত্রিপল-কম্বল
Recommended image4
মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন না অরূপ বিশ্বাস, পাঠালেন আইনজীবী
Recommended image5
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved