MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যাপক অনিয়ম! তদন্তে নেমে মাথায় হাত পড়ল প্রশাসনের

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যাপক অনিয়ম! তদন্তে নেমে মাথায় হাত পড়ল প্রশাসনের

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করে হাতে পেয়েছিলেন বিধবা ভাতা প্রকল্পের টাকা। সেই ঘটনার তদন্তে নেমে প্রশাসনের মাথায় হাত পড়ল। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jan 14 2025, 09:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বিধবা ভাতা
Image Credit : facebook

লক্ষ্মীর ভাণ্ডারের বদলে বিধবা ভাতা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন। হাতে পেয়েছিলেন বিধবা ভাতার টাকা। শান্তিপুরের এই ঘটনা কয়েক দিন আগেই প্রকাশ্যে আসে।

210
প্রশাসন তৎপর
Image Credit : facebook

প্রশাসন তৎপর

শান্তিপুরের ঘটনা প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসে প্রশাসন। শুরু হয় তদন্ত। তাতে হাতে যা তথ্য রয়েছে তাতেই মাথায় হাত তদন্তকারীদের।

310
ভুয়ো উপভোক্তা
Image Credit : Asianet News

ভুয়ো উপভোক্তা

তদন্তে নেমে তদন্তকারীরা জানতে পারেন একা এই গৃহবধূ নন, ভুয়ো ভাতা প্রপকের সংখ্যা শান্তিপুরে কম করে ৮২।

410
প্রশাসনের বার্তা
Image Credit : SOCIAL MEDIA

প্রশাসনের বার্তা

তদন্তে দেখা গেছে অতিমারের সময় যারা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদেরই মধ্যেই এজাতীয় সমস্যা রয়েছে। দোষী প্রমাণিত হল কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন।

510
উপভোক্তার সংখ্যা
Image Credit : our own

উপভোক্তার সংখ্যা

শান্তিপুর ব্লকে সরকারি প্রকল্পের মোট সুবিধে পেয়ে থাকেন ৩২ হাজার।

610
তদন্তে আসা তথ্য
Image Credit : Getty

তদন্তে আসা তথ্য

তদন্তকারীদের হাতে আসা তথ্য অনুযায়ী বিধবা না হয়েও বিধবা ভাতা, প্রতিবন্ধী না হয়েও সমাজ কল্যাণ দফতরের মানবিক ভাতা পেয়েছেন তাঁরা। আবার ৬০ বছর হওয়ার আগেই কারও ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে বার্ধক্য ভাতা।

710
ভুয়ো শংসাপত্র
Image Credit : Getty

ভুয়ো শংসাপত্র

প্রত্যেকটি ক্ষেত্রেই ভুয়ো শংসাপত্র জোগাড় করে ভাতার টাকা নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। জাল আধার কার্ডও ব্যবহার করা হয়েছে।

810
প্রশাসনের বার্তা
Image Credit : Getty

প্রশাসনের বার্তা

শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ জানিয়েছেন, 'আমরা এ রকম একাধিক গন্ডগোল খুঁজে পেয়েছি, যেখানে যোগ্য না-হওয়া সত্ত্বেও ভাতা পাচ্ছেন কেউ কেউ। এ ক্ষেত্রে প্রায় সব ক’টি আবেদন জমা পড়েছিল অতিমারির সময়। আমরা ৩২ হাজার ভাতার মধ্যেই এই গন্ডগোল খোঁজার চেষ্টা করছি।'

910
প্রশাসনের বার্তা
Image Credit : Getty

প্রশাসনের বার্তা

রানাঘাটের মহকুমা শাসক ভরত সিং বলেছেন, 'এমন ঘটনা যদি ঘটে থাকে, তা হলে বিষয়টা অবশ্যই চিন্তার। আমি নজর রাখব। প্রত্যেকটি ভুয়ো ভাতা প্রাপককে চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

1010
ঘটনার শুরু
Image Credit : stockPhoto

ঘটনার শুরু

শান্তিপুরে শেফালি দে নামে এক মহিলা বিধবা ভাতা পাচ্ছেন। যদিও তাঁর স্বামী পরেশ দে বেঁচে রয়েছেন। স্থানীয় এক তৃণমূল নেতা ৩ হাজার টাকা নিয়ে ওই কাজ করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস! বুথ সভাপতি সহ ৪২টি পরিবার যোগ দিল বিজেপিতে
Recommended image2
ভরা বসন্তে টানা ২ দিন বৃষ্টি বঙ্গে! পাল্লা দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ
Recommended image3
'সেলিমের কাছে প্রায়োরিটি হচ্ছে মীনাক্ষী'! CPM-কে চড়া সুরে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের
Recommended image4
ভোটের আগেই শক্তিশালী TMC, প্রতীক উর-দীপেন্দুর পর আর কে কে দলবদল করবেন? দেখুন সেই তালিকা
Recommended image5
Dipendu Biswas: বিধানসভা নির্বাচনের মুখে দলবদল, তৃণমূল কংগ্রেসে ফিরলেন দীপেন্দু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved