MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ২ কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! ইতিমধ্যেই শুরু হয়েছে জমি বিলি! কীভাবে করবেন আবেদন, জানুন

২ কাঠা করে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! ইতিমধ্যেই শুরু হয়েছে জমি বিলি! কীভাবে করবেন আবেদন, জানুন

বড় খবর। কেন্দ্রকে ছাপিয়ে দুর্দান্ত প্রকল্প ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশ্চিমবঙ্গ সরকার ২ কাঠা করে জমি দিচ্ছে। জেনে নিন কারা পাবেন এই জমি।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 07 2024, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি রাজ্যে গরিব, দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য সহায়তা করে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গে গত আড়াই বছরে এই প্রকল্পের রিপোর্টে নানা রকম গরমিল থাকায় কেন্দ্রীয় সরকার অর্থসাহায্য বন্ধ হয়ে গিয়েছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

যদিও পরে আবার আবাস যোজনার জন্য টাকা পাঠায় কেন্দ্র। ওদিকে কেন্দ্রের ভরসায় অপেক্ষা না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের নিজস্ব অর্থে বাংলা আবাস যোজনার সূচনা করেছেন। আর এবার এই প্রকল্পে আরও বড় সুবিধা পেতে চলেছেন আবেদনকারীরা।

310
Image Credit : our own

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি করতে সাধারণত ১ কাঠা করে জমি বরাদ্দ থাকে ভূমিহীন উপভোক্তাদের জন্য। কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ভূমিহীন আবাস উপভোক্তাদের ১ নয় ২ কাঠা করে জমি দেওয়া হবে। অর্থাৎ কেন্দ্রের দ্বিগুণ জমি দিচ্ছে রাজ্য।

410
Image Credit : Twitter

ইতিমধ্যেই সকল জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে একজনও ন্যায্য প্রাপক এই আবাসের সুবিধা থেকে বঞ্চিত না হন। অনেক সময় দেখা যায়, আবেদনকারী বর্তমানে যেখানে বসবাস করেন, তার কাছাকাছি কোনো ফাঁকা জমি থাকে না।

510
Image Credit : social media

সেসব ক্ষেত্রে তাই উপভোক্তাদের গোটা বিষয়টি বুঝিয়ে অন্যত্র জমি প্রদান করতে হবে। এই কাজের জন্য প্রতিটি জেলার অতিরিক্ত জেলাশাসক ও DLLRO-দের কাছে ভূমিহীন আবাস উপভোক্তাদের তালিকা থাকবে তাঁরাই এই ভূমিহীন আবাস উপভোক্তাদের জন্য জমি চিহ্নিত করে দেবেন।

610
Image Credit : social

জানা গিয়েছে গত অক্টোবর মাস থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছিল আবাস সমীক্ষা। কিন্তু সেই সমীক্ষায় দেখা গিয়েছে যে বহু আবেদনকারীর নিজস্ব কোনো জমি নেই।

710
Image Credit : social media

অথচ তাঁরা সব দিক থেকেই বাড়ি তৈরির অর্থ পাওয়ার যোগ্য। তাই ভূমিহীনদের বাড়ি নির্মাণ নিশ্চিত করতেই এবার এই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আশা করা যাচ্ছে সরকারের এই নয়া উদ্যোগে প্রায় ১১ লক্ষ মানুষ উপকৃত হবে।

810
Image Credit : Asianet News

তবে এই পদক্ষেপের মধ্যেই রাজনৈতিক বিশ্লেষকরা এক অন্য মতলব দেখতে পাচ্ছে। তাঁদের মতে সামনেই রাজ্যে উপনির্বাচন।

910
Image Credit : Asianet News

তাই সেই নির্বাচনের লড়াইতে এটি শাসকদলের একটি মাস্টারস্ট্রোক বলাই যায়।

1010
Image Credit : Asianet News

তার উপর সরকারের এই বড় সিদ্ধান্ত রাজ্যবাসীর কাছে প্রমাণিত করতে চলেছে যে কেন্দ্রের তুলনায় রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পগুলি বেশি সুবিধা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today’s News in Bengali Live: Fake Paneer Food - খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস
Recommended image2
Cal HC On Mahua Moitra: বিতর্কিত মন্তব্যে আদালতে স্বস্তিতে তৃণমূল সাংসদ, খারিজ মহুয়া মৈত্রের মামলা
Recommended image3
WB Today Weather: নিম্নচাপের প্রভাবে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস, বেলা বাড়তেই ভাসবে দক্ষিণবঙ্গ
Recommended image4
Suvendu Adhikari On Child Marriage: বাল্যবিবাহ রোধে বাড়ি-বাড়ি অভিযান, ধরা পড়লেই কড়া শাস্তির নির্দেশ শুভেন্দুর
Recommended image5
Nabanna DA Hike: প্রকাশ্যে এল দিনক্ষণ! কবে রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৩৮ শতাংশ DA?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved