MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Weather: কেন এই অসহ্য গরম? কেন নেই বৃষ্টি বা কালবৈশাখী? কারণ জানাল হাওয়া অফিস

Weather: কেন এই অসহ্য গরম? কেন নেই বৃষ্টি বা কালবৈশাখী? কারণ জানাল হাওয়া অফিস

প্রখর রোদে পুড়ছে বৈশাখ। কবে বৃষ্টি হবে তার কোনও পূর্বাভাস নেই। অসহ্য এই গরম থেকে কবে মুক্তি পাওয়া যাবে তার কোনও পূর্বাভাস নেই। এই অবস্থায় আলিপুর হাওয়া অফিস জানাল বৃষ্টি না হওয়ার কারণ। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Apr 27 2024, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
রেকর্ড তাপমাত্রা কলকাতায়
Image Credit : twitter

রেকর্ড তাপমাত্রা কলকাতায়

ক্রমশই চড়ছে তাপমাত্রার পারদ। রেকর্ড তাপমাত্রা কলকাতায়। কলকাতার তাপমাত্রা গত কয়েক দিন ধরেই টেক্কা দিচ্ছে মরুশহর রাজস্থানকে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
কলকাতার তাপমাত্রা
Image Credit : Getty

কলকাতার তাপমাত্রা

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি। আগামিকাল তাপমাত্রার পারদ আরও চড়বে। সঙ্গে আগামী ৬ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

310
৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা
Image Credit : Getty

৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা

কলকাতার পাশাপাশি পানাগড়, বাঁকুড়া, মেদিনীপুরে অধিকাংশ সময়ই তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রির মাত্রা পার করেছে।

410
বৃষ্টির অপেক্ষা
Image Credit : Getty

বৃষ্টির অপেক্ষা

কলকাতার পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গে টানা দুই সপ্তাহ ধরেই নেই বৃষ্টি। চাকতের মত অবস্থা। উত্তরবঙ্গে মাঝেমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। কিন্তু তাতে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বিশেষ কোনও হেরফের নেই।

510
তাপমাত্রা বৃদ্ধির কারণ
Image Credit : PTI

তাপমাত্রা বৃদ্ধির কারণ

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই রাজ্যের তাপমাত্রা বৃদ্ধির মূল কারণই হল পশ্চিমা শুষ্ক বায়ু।

610
সাহারার বাতাস রাজ্যে
Image Credit : Asianet News

সাহারার বাতাস রাজ্যে

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সাহারা মরুভূমি থেকে আসা শুষ্ক গরম বায়ুর কারণে রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের তাপমাত্রা হুহু করে বাড়ছে। তৈরি হয়েছে অস্বস্তিকর আবহাওয়া।

710
সারাহার বাতাসের আগমণ
Image Credit : Getty

সারাহার বাতাসের আগমণ

আবহাওয়াবিদরা জানিয়েছেন, সুদূর পশ্চিম থেকে আসা পূর্বের দিকে যত এগিয়ে যাচ্ছে ততই গরম হচ্ছে। কারণ এই বাসাত আসছে মধ্যপ্রদেস, ঝাড়খণ্ড বিহারের মত গরম এলাকার ওপর দিয়ে। তাই বাতাস আরও গরম হচ্ছে।

810
রাজস্থানে তাপমাত্রা কম
Image Credit : Getty

রাজস্থানে তাপমাত্রা কম

রাজস্থানে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আর তাতেই একটানা অস্বস্তিকর গরম নেই সেখানে। তাপমাত্রা মাঝেমধ্যেই কমে যাচ্ছে।

910
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত নেই
Image Credit : our own

বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত নেই

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না। বিপরীত ঘূর্ণাবর্তই আর্দ্রতা আনে। তৈরি হয় কালবৈশাখী ঝড়। বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হলেও সেটি চলে যাচ্ছে বাংলাদেশে। তাই এই রাজ্যে কালবৈশাখী ঝড় অধরা থেকে যাচ্ছে।

1010
অসহ্য গরমের কারণ
Image Credit : our own

অসহ্য গরমের কারণ

হাওয়া অফিসের মতে প্রখর রোদ, বৃষ্টিহীনতার আর গরম শুষ্ক বায়ুর কারণেই মাটি গরম হয়ে যাচ্ছে। যার কারণে দিনের পাশাপাশি রাতও হয়ে যাচ্ছে অসহ্যকর। তাতে স্বস্তি নেই। দিনে গরম থাকলেও রাতেও স্বস্তি পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে দুইএক দিন রাতে কিছুটা স্বস্তির কারণই সেদিনগুলি উপকূলবর্তী এলাকার আর্দ্রতা বৃদ্ধি। আর্দ্রতা বাড়ার কারণে শুষ্কবায়ুকে ঠেলে উত্তর দিকে সরিয়ে দেয়।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mobile Ban: বাংলায় ক্লাস টুয়েলভ পর্যন্ত মোবাইল ব্যবহার নিষিদ্ধ ! বিরাট সিদ্ধান্তের পথে বিজেপি সরকার
Recommended image2
কোথাও রুই, কোথাও ইলিশ! এক এক রাজ্যের এক এক ‘রাজ্য-মাছ’, বাংলার গর্ব কোনটি?
Recommended image3
Teachers Day 2026: শিক্ষক দিবসে অন্য লড়াই, বিশেষভাবে সক্ষম শিশুদের র‍্যাম্পে হাঁটার প্রস্তুতি
Recommended image4
Child death: শুধুমাত্র আগস্টেই ৮৯ শিশুর মৃত্যু! মালদা হাসপাতাল থেকে সুপারকে সরালো স্বাস্থ্য ভবন
Recommended image5
Annapurna Yojana: আবেদন করেও মেলেনি অন্নপূর্ণা যোজনার ৩০০০? বাড়ছে ক্ষোভ, কোথায় করবেন অভিযোগ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved