MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • চালান ছাড়াই আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত! সুপ্রিম কোর্টের প্রশ্নে জর্জরিত রাজ্য- দেখুন ছবিতে

চালান ছাড়াই আরজি করের নির্যাতিতার ময়নাতদন্ত! সুপ্রিম কোর্টের প্রশ্নে জর্জরিত রাজ্য- দেখুন ছবিতে

আরজি কর মামলায় সিবিআইয়ের স্টেটাস রিপোর্টে সন্তুষ্ট নন সুপ্রিম কোর্ট। রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতিরা।

3 Min read
Author : Saborni Mitra
Published : Sep 09 2024, 04:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
সুপ্রিম কোর্টে আরজি কর মামলা
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা

নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠেছিল আরজি কর মামলা। বেঞ্চের বাকি সদস্যরা হলেন জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্র।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
214
স্টেটাস রিপোর্ট
Image Credit : twitter

স্টেটাস রিপোর্ট

গত শুনানিতেই সুপ্রিম সিবিআইকে নির্দেশ দিয়েছিল তদন্তের অগ্রগতি নিয়ে মুখ বন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে। সেইমত সুপ্রিম কোর্টে এদিন স্টেটাস রিপোর্ট জমা দেয়। কিন্তু আবারও স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আগামী সপ্তাহে, পরবর্তী শুনানির দিন।

314
রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ
Image Credit : iSTOCK

রাজ্যের বিরুদ্ধে একাধিক নালিশ

সুপ্রিম কোর্টে এদিন রাজ্যের বিরুদ্ধে একাধির নালিশ ঠোঁকে বিরোধীরা। জুনিয়ার ডাক্তারদের আইনজীবীর পাশাপাশি নির্যাতিতার আইনজীবী ও সিবিআই -এর আইনজীবীও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

414
বিরোধী আইনজীবীদের সওয়াল
Image Credit : social media

বিরোধী আইনজীবীদের সওয়াল

সিবিআই এবং অন্যান্য আইনজীবীদের তরফে নির্যাতিতার শরীরের নমুনা সংগ্রহ এবং প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে একাধিক যুক্তি দেওয়া হয় রাজ্যের, বিশেষ করে কলকাতা পুলিশের বিরুদ্ধে।

514
ফের স্টেটাস রিপোর্ট তলব
Image Credit : Asianet News

ফের স্টেটাস রিপোর্ট তলব

তারপরই ফেল সুপ্রিম কোর্ট আরজি কর হত্যাকাণ্ডেকর স্টেটাস রিপোর্ট তলব করে। আগামী সোমবার সিবিআইকে মুখবন্ধ খামে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

614
পরবর্তী শুনানি
Image Credit : Asianet News

পরবর্তী শুনানি

এই মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর। তার আগের দিন অর্থাৎ ১৬ সেপ্টেম্বরের মধ্যেই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে।

714
আদালতের প্রশ্ন
Image Credit : Asianet News

আদালতের প্রশ্ন

এদিন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একের পর এক প্রশ্ন করেন। অস্বাভাবিক মৃত্যু মামলা কখন রুজু করা হয়। উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিবাল জানান দুপুর ১টা ৪৭ মিনিটে শংসাপত্র দেওয়া হয়েছে। দুপুর ২টো ৫৫ মিনিটে মামলায় যুক্ত করা হয়। জেনারেল ডায়েরি নিয়েও প্রশ্ন, রাজ্য জানায় ২টো ৫৫মিনিটে তা করা হয়।

814
ময়না তদন্ত নিয়ে প্রশ্ন
Image Credit : Asianet News

ময়না তদন্ত নিয়ে প্রশ্ন

ময়নাতদন্তের সময়কাল নিয়ে সওয়াল-জবাবের মাঝেই প্রধান বিচারপতি জানতে চান দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়? চালান এই কারণেই গুরুত্বপূর্ণ, কারণ তাতে বোঝা যায় যে দেহের সঙ্গে কী কী পাঠানো হয়েছিল। সিবিআই-এর কাছে সেই চালান চায় সুপ্রিম কোর্ট।

914
সিবিআই -এর জবাব
Image Credit : Asianet News

সিবিআই -এর জবাব

পাল্টা সিবিআই জানিয়ে দেয় তারা কোনও চালান পায়নি। তাতেই উষ্মা প্রকাশ করে কোর্ট। আদালতের প্রশ্ন চালান ছাড়া কী করে ময়নাতদন্ত সম্ভব? আদালত জানায় চালান থেকেই বোঝা যায় ময়নাতদন্তের সময় দেহের সঙ্গে কী কী পাঠান হয়েছিল।

1014
প্রধান বিচারপতির বিস্ময়!
Image Credit : other

প্রধান বিচারপতির বিস্ময়!

এরপরই প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেন, চালান ছাড়়া দেহ ময়নাতদন্তের জ্য গ্রহণ করা যায় না? উত্তরে রাজ্যের আইনজীবী কপিল সিবাল বলেন, এই মুহূর্তে আমার কাছে যা তথ্য আছে তাতে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই। রাজ্য জানিয়েছে, হাইকোর্টের কেসডায়েরিতে চালান ছিল।

1114
ময়নাতদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন
Image Credit : other

ময়নাতদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন

ময়নাতদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তোলেন ফিরোজ এডুলজি। নিহত তরুণীর পোশাক কি ময়নাতদন্তকারী চিকিৎসক তদন্তকারী আধিকারিককে পাঠিয়েছিলেন? ২৭ বছরের কর্মজীবনে দেখিনি যে FIR হওয়ার আগেই সার্চ অ্যান্ড সিজার হয়েছে!

1214
আরজি কর হাসপাতালে ভাঙচুর নিয়েও প্রশ্ন
Image Credit : other

আরজি কর হাসপাতালে ভাঙচুর নিয়েও প্রশ্ন

ফিরোজ এন্ডুলজি বলেন, দেওয়ালের টাইলস ও বেসিন পাল্টে দেওয়া হয়েছে। এভাবে অপরাধের জায়গার চরিত্র বদল করা হচ্ছে।

1314
ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন
Image Credit : other

ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন

সঠিক ভাবে ময়নাতদন্ত হয়েছে কি না তা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবী ফিরোজ এডুলজি। তখন সিবিআইয়ের তরফেও জানানো হয়, ময়নাতদন্ত কখন করা হয়েছে— সেই সময়ের উল্লেখ নেই। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি, সব কিছু উল্লেখ রয়েছে।

1414
ফরেন্সিক নিয়ে ধোঁয়াশা
Image Credit : other

ফরেন্সিক নিয়ে ধোঁয়াশা

সিবিআই জানিয়েছে, ফরেন্সিক রিপের্ট নিয়ে তাদের মনে অনেক প্রশ্ন রয়েছে। তাই কেন্দ্রীয় সংস্থা সেটি এমস বা অন্যত্র পরীক্ষার জন্য পাঠাতে চায়।।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
দুর্গা পুজোর ষষ্ঠীতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারি কর্মীদের, আজ হল না DA মামলার শুনানি
Recommended image2
পুজোর মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট খবর, নয়া নির্দেশিকা জারি সপ্তম পে কমিশন নিয়ে
Recommended image3
Ajker Bangla News live: BJP Jan Sunwai - দিল্লিতে বিজেপির সদর দফতরে শুরু 'জনশুনানি', দেখে নিন অক্টোবর ২০২৬-এর রুটিন
Recommended image4
WB Today Weather: বোধন থেকে সপ্তমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস, অষ্টমী থেকে কেমন থাকবে কলকাতা-সহ দুই বঙ্গের আবহাওয়া?
Recommended image5
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved