MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • আরজি করের মত ঘটনা রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, দেখুন কী বলল নবান্নের নির্দেশিকা

আরজি করের মত ঘটনা রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, দেখুন কী বলল নবান্নের নির্দেশিকা

পশ্চিমবঙ্গের হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আরজি কর মেডিকেল কলেজের ঘটনার পর, সরকারি হাসপাতালগুলিতে অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 20 2024, 07:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরজি করের জের
Image Credit : Asianet News

আরজি করের জের

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন আর ধর্ষণের পর রাজ্যের সব চিকিৎসকরাই নিরাপত্তার দাবিতে সরব হয়েছে। এই অবস্থা বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার।

210
হাসপাতালের নিরাপত্তা
Image Credit : Getty

হাসপাতালের নিরাপত্তা

এই অবস্থায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজান হচ্ছে। তেমনই খবর সূত্রের। শক্তপোক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। তৈরি হচ্ছে নতুন পদ।

310
কোন কোন হাসপাতাল অন্তর্ভুক্ত
Image Credit : Asianet News

কোন কোন হাসপাতাল অন্তর্ভুক্ত

বাংলার সমস্ত সরকারি মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল এবং সুপার স্পেশ্যালিটি হাসপাতাল এই নিরাপত্তার ঘেরাটোপে পড়বে।

410
নির্দেশিকা জারি
Image Credit : X-Silchar Medical College & Hospital

নির্দেশিকা জারি

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে মঙ্গলবার একটি নির্দেশিকা জারি করে রাজ্য পুলিশের আইন শৃঙ্খলার ডিজি মনোজ বর্মা।

510
নিরাপত্তা ব্যবস্থা
Image Credit : Twitter

নিরাপত্তা ব্যবস্থা

অবসরপ্রাপ্ত পুলিশ, সেনা অফিসার, নৌবাহিনী, বায়ুসেনার অফিসার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের জন্য তৈরি হবে নতুন পদ।

610
সুপ্রিম কোর্টের প্রস্তাব
Image Credit : social media

সুপ্রিম কোর্টের প্রস্তাব

আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের মামলার শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে।

710
রাজ্যের নির্দেশিকায় নির্দেশ
Image Credit : SOCIAL MEDIA

রাজ্যের নির্দেশিকায় নির্দেশ

নোটিসে পুলিশ সুপার এবং কমিশনারদের আবেদন করা হয়েছে, গত ২ বছরের মধ্যে অবসর নেওয়া পুলিশ ইনস্পেক্টর থেকে এসপি, যাঁরা এখনও শারীরিক ভাবে কর্মক্ষম এবং হাসপাতালগুলির নিরাপত্তার তদারকি করতে ইচ্ছুক, তাঁদের সম্পর্কে যেন তথ্য জোগাড় করা হয়।

810
সেনার তালিকা
Image Credit : our own

সেনার তালিকা

অবসর নেওয়া সেনা অফিসার, নৌবাহিনীর অফিসার বা বায়ুসেনার অফিসারদেরও একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে।

910
আবেদনের শেষ তারিখ
Image Credit : Getty

আবেদনের শেষ তারিখ

ইচ্ছুক সেই অবসরপ্রাপ্ত অফিসার বা কর্মীদের আগামী ২৪ অগস্টের মধ্যে আবেদন করতে হবে। যাঁরা ‘সিকিউরিটি অফিসার’ কিংবা নিরাপত্তার তদারকির জন্য কাজে যোগ দেবেন, তাঁদের পারিশ্রমিকের বিষয়টি আলোচনাসাপেক্ষ বলে জানা গিয়েছে।

1010
পুলিশ সুপারদের নির্দেশ
Image Credit : Getty

পুলিশ সুপারদের নির্দেশ

পুলিশ সুপারদের বলা হয়েছে, তাঁদের এলাকার প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীর নাম, ঠিকানা, জন্মতারিখ, ফোন নম্বর, কোন পদে ছিলেন, কবে অবসর নিয়েছেন সেই সব তথ্য সংগ্রহ করে নির্দিষ্ট ইমেল আইডিতে পাঠাতে হবে। পুরো কাজটি করতে হবে ২৪ তারিখের বেলা ১১টার মধ্যে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mamata Banerjee Election 2026: "জোড়াফুলের কোনও বিকল্প নেই" নির্বাচনী জনসভা থেকে বিরাট বার্তা মমতার
Recommended image2
Rahul Arunoday Banerjee: মন থেকে আদ্যপান্ত লাল হলুদ সমর্থককে শ্রদ্ধা জানাল ইস্টবেঙ্গল, নাইটদের তরফ থেকেও বার্তা
Recommended image3
Kolkata Weather: আজ বৃষ্টি, কাল কালবৈশাখী! গোটা পশ্চিমবঙ্গেই আবহাওয়ার বড় রদবদল
Recommended image4
DA NEWS: হাতে আর মাত্র ১ দিন! ৩১ মার্চের মধ্যেই ব্যাঙ্কে পড়বে তো বকেয়া মহার্ঘ ভাতার টাকা
Recommended image5
Today’s News in Bengali Live: Turkey Warns - কুর্দিরা ইরানের বিরুদ্ধে লড়লে ইরাকে সেনা পাঠাব, হুঁশিয়ারি তুরস্কের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved