MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • দাবি বেড়ে ১০ দফা, রাজ্যজুড়ে আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক, জিবি বৈঠকের পর ঘোষণা জুনিয়র ডাক্তারদের

দাবি বেড়ে ১০ দফা, রাজ্যজুড়ে আজ থেকে ফের পূর্ণ কর্মবিরতির ডাক, জিবি বৈঠকের পর ঘোষণা জুনিয়র ডাক্তারদের

গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হওয়া মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায় বিচার-সহ ১০ দফা দাবিতে ফের কর্মবিরতিতে বসেছেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ জিবি বৈঠকের পর দশ দফা দাবি পেশ করেছেন তাঁরা। এদিকে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Oct 01 2024, 11:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

গত ৯ অগস্ট আর জি কর থেকে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ। ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে। কিন্তু, চলছে এই ঘটনার তদন্ত। আর জি কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

নির্যাতিতার সুবিচারের দাবিতে চলতে মহামিছিল। চলছে আন্দোলন। সকলেই তাকিয়ে ছিলেন সুপ্রিম কোর্টের দিকে। সোমবার ছিল আরজি কর মামলার শুনানি।

310
Image Credit : Asianet News

এদিকে শনিবারই জিবি বৈঠকের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা।

410
Image Credit : Asianet News

সোমবার গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত চলা দীর্ঘ ৮ ঘন্টা জিবি বৈঠকের পর সেই পথেই হাঁটলেন জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকদের তরফ থেকে মোট দশ দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।

510
Image Credit : Asianet News

চিকিৎসকদের দাবি, রাজ্যের তরফ থেকে বার বার নিরাপত্তার আশ্বাস মিলেছে। কিন্তু, তা সুনিশ্চিত করতে পারেনি সরকার। সাগর দত্ত মেডিক্যাল কলেজের ঘটনা উদাহরণ দিয়েছেন কারা।

610
Image Credit : Asianet News

ডাক্তারদের পক্ষ থেকে বেশ করা দাবিগুলোতে বলা হয়েছে, নির্যাতিতার দ্রুত ন্যায়বিচার, স্বাস্থ্যসচিবের অপসারণ, হাসপাতালগুলোতে পুলিশি নিরাপত্তা বৃদ্ধি করা, সমস্ত সরকারি হাসপাতালে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালু করা।

710
Image Credit : Asianet News

তেমনই উল্লেখ আছে, হাসপাতালের খালি বেডের মনিটারিং ব্যবস্থা চালু করা, ছাত্র সংসদ নির্বাচন, হাসপাতালহুলোতে শূন্যপদ পূরণ করা, হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধ পদক্ষেপ করা, দ্রুত সমস্ত হাসপাতাল এবং মেডিক্যাল কলেজে টাস্ক ফোর্স গঠন করে সিসিটিভি, প্যানিক বোতামের ব্যবস্থা করা।

810
Image Credit : Asianet News

এদিকে গতকাল আদালতে জুনিয়র ডাক্তারদের আইনজীবী, তদন্তের আওতায় আসা হাসপাতালের সাত জনকে আপাতত সাসপেন্ড করারও দাবি করেছেন।

910
Image Credit : Asianet News

এখনও পর্যন্ত ৪২ টি পক্ষ আছে এই মামার। তাদের হয়ে দাঁড়িয়েছেন ২০০-র বেশ আইনজীবী। তার মধ্যে রয়েছে অন্যতম প্রধান নটি পক্ষ।

1010
Image Credit : Asianet News

পুজো শেষে আবার এই মামলার শুনবে বিচারপতি বেঞ্চ। আগামী ১৪ অক্টোবর এই মামলার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Government Holiday: ইদের ছুটিতে বড় কোপ! ২ দিনের ছুটি বাতিল করে মাত্র ১ দিনের ঘোষণা সরকারের
Recommended image2
Weather News: ঘরের বাইরে বেরোনোর আগে কেন শুধু তাপমাত্রা নয়, 'Feels Like' দেখা জরুরি? কারণ জেনে নিন
Recommended image3
Ayushman Bharat Card: স্বাস্থ্যসাথী কার্ড থাকা ৬ কোটি মানুষ পাবেন 'আয়ুষ্মান ভারত'-এর সুবিধা! বিরাট সিদ্ধান্ত শুভেন্দুর
Recommended image4
CM Suvendu Adhikari: "নিয়োগ দুর্নীতিতে রাজ্যের ভাবমূর্তি নষ্ট হয়েছে! বদলাতে হবে আমাদের", রোজগার মেলায় বললেন শুভেন্দু
Recommended image5
Bekar Bhata: যুবসাথীর সকল গ্রাহকেরাই পাবেন যুবশক্তির ৩ হাজার টাকা? বাদ পড়বেন কারা? প্রকাশ্যে নয়া জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved