MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
DA Hike: ফের ডিএ ঘোষণা! সেপ্টেম্বরে ঢুকবে মোটা টাকার মাইনে! একসঙ্গে ৭ মাসের বকেয়া বেতন পাবেন সরকারি কর্মীরা
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • মমতা সরকারের দেওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকায় মা দুর্গার আরাধনা, দেখুন কোথায় কোথায়

মমতা সরকারের দেওয়া ‘লক্ষ্মীর ভাণ্ডার’-র টাকায় মা দুর্গার আরাধনা, দেখুন কোথায় কোথায়

এবার দুর্গাপুজোয় মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় পুজো হচ্ছে একাধিক জায়গায়। দত্তপুকুর, নবদ্বীপ, মুরুটিয়া সহ একাধিক জায়গায় স্থানীয় মহিলারা এই টাকায় পুজোর আয়োজন করছেন।

2 Min read
Author : Sayanita Chakraborty
| Updated : Oct 04 2024, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : facebook

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারা বছর এই চারটে দিনে অপেক্ষায় থাকেন সকলে। ধনী থেকে গরিব সকলের কাছেই এই চারটে দিন সব থেকে বেশি গুরুত্ব পায়। সকল দুঃখ-কষ্ট ভুলে ঢাকের তালে আনন্দে গা ভাসাতে চান সকলে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : facebook

কিন্তু, সকলের পক্ষে তা সম্ভব হয়ে ওঠে না। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বহু পুজো হয় বলে এই নয় যে সকলের বাড়ির সামনে দেবী আরাধনা হয়ে থাকে। বিশেষ করে গ্রামের দিকে অনেক দূরে দূরে পুজো দেখা যায়।

310
Image Credit : facebook

সে কারণে ইচ্ছা থাকলেও অনেকেই সেভাবে পুজোর আনন্দে গা ভাসাতে পারেন না। এই কারণে অনেকেই নিজ এলাকায় দেবী বন্দনার কথা ভাবেন। কিন্তু অর্থের অভাবের কারণে তা সম্ভব হয়ে ওঠে না।

410
Image Credit : facebook

এবার এই অসম্ভবই সম্ভব হল মমতা সরকারের জন্য। পুজোর অনুদান নয়, বরং মমতার দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় এবার একাধিক জায়গায় পুজিত হবে মা দুর্গা। দেখে নিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’র টাকায় কোথায় কোথায় হচ্ছে পুজো।

510
Image Credit : facebook

এবার দত্তপুকুরের কালাচাঁদ পাড়ার অধিবাসীবৃন্দের মহিলারা পুজো করবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকায়। সেখানে প্রায় ২৫০০ মানুষ বাস করেন। এই এাকায় দীর্ঘদিন ধরে এখচি পুজো হয়। তবে, এবার পাড়ার মহিলারা ঠিক করেছেন তারাও উমা আরাধনা করবেন।

610
Image Credit : facebook

এবছর তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় পুজো করবে বলে স্থির করেন। কমিটিতে ৭০ জন সদস্য আছেন। সকলেই নিজেদের এক মাসের টাকা দিয়েছেন এই পুজোর চাঁদা হিসেবে।

710
Image Credit : Asianet News

নদীয়ার নবদ্বীপ পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের ঢাকা নগর নতুন পাড়া এলাকায় হচ্ছে নারী শক্তি সর্বজনীন পুজো। ৫৭ জন মহিলা সদস্য এই কমিটিতে। করোনা মহামারীর সময় ওই এলাকার স্থানীয় মহিলারা পাড়ায় পুজো করার সিদ্ধান্ত নেন। কিন্তু, ইচ্ছা থাকলেও আর্থিকভাবে পিছিয়ে পড়া এলাকার বাসিন্দা স্থানীয় মহিলারা অর্থাভাবে পুজো শুরু করতে পারেননি।

810
Image Credit : Asianet News

এরপর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হওয়ার পর আশার আলো দেখেন তাঁরা। প্রতি মাসের হাজার টাকা জমিয়ে পুজো করছেন ৫৭ জন। এবার সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হবে দেবী বন্দনা।

910
Image Credit : stockPhoto

নদিয়ার মুরুটিয়া থানার অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় হবে দেবী বন্দনা। এই গ্রামে ৫২ জন মহিলা মিলে এবার পুজো করবেন।

1010
Image Credit : stockPhoto

তবে, শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নয়। এই সকল মহিলাদের কেউ কেউ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়েছেন তো কেউ বিধবা ভাতা বা কারও বার্ধক্য ভাতার টাকায় পুজো হবে এই বছর।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: অন্নপূর্ণার টাকা কারা পাবেন? তা নিয়ে সাফ বার্তা শুভেন্দুর, পাশে রচনাও
Recommended image2
Rajnath Singh: বাংলায় এখন উন্নয়নের গন্ধ, শুভেন্দু আসায় সব শুভ হচ্ছে, বললেন রাজনাথ
Recommended image3
হলুদ বোর্ড ফাঁকা, তবুও থামে ট্রেন! পশ্চিমবঙ্গেই রয়েছে ভারতের একমাত্র নামহীন রেলস্টেশন
Recommended image4
Ambuja Neotia Exhibition: অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে শুরু হল তৃতীয় বি. ভি. দোশি স্মারক প্রদর্শনী, অপরুপ শিল্পের ছোঁয়া
Recommended image5
Annapurna Yojana: বিক্ষোভের মাঝে জরুরি বার্তা! অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ মন্তব্য অগ্নিমিত্রার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved