MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • এবারের ভোটে ছাপ্পা-রিগিং-এর খেলা খেলতে পারেনি তৃণমূল! বলছে সমীক্ষা, দুর্দান্ত ফায়দা পেতে চলেছে বিজেপি?

এবারের ভোটে ছাপ্পা-রিগিং-এর খেলা খেলতে পারেনি তৃণমূল! বলছে সমীক্ষা, দুর্দান্ত ফায়দা পেতে চলেছে বিজেপি?

২০২৪ লোকসভা ভোটে রাজ্যে ভোটদানের হার কমেছে। কেন? প্রচন্ড গরম নাকি অন্য কোনও কারণ? নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞদের মত কিন্তু বেশ আলাদা। তাঁরা বলছেন অন্য কথা। অন্যদিকে, সমীক্ষার ফল বলছে খেলা হবে বললেও সেভাবে খেলতে পারেনি তৃণমূল!

2 Min read
Author : Parna Sengupta
| Updated : May 29 2024, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Getty

প্রায় দেড় মাস ধরে লোকসভা নির্বাচন চলছে সারা দেশ জুড়ে। এপ্রিলের মাঝামাঝি সময়ে যখন তীব্র গরম ছিল তখন নির্বাচন শুরু হয়েছিল। আর শেষ দফার ভোটের আগে দেখা গেল সাইক্লোন রেমালের দাপটে একটু হলেও গরম কমেছে। তবে তারপরেও এই গরমের ওঠানামাটা চলছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

বাংলায় সাত দফায় ভোট হচ্ছে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যা ভোটের হার ছিল, ২০২৪ সালে প্রতিটি কেন্দ্রেই সামান্য হলেও ভোটের হার কমেছে। এর কারন খুঁজতে গিয়ে কমিশন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন?

37
Image Credit : Getty

প্রথমেই জানা যাক, নির্বাচন কমিশন জানাচ্ছে, প্রথম ৫ দফায় বাংলার যে ২৫ টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে, সেখানে ১৯এর লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার অল্প কিছু কম। তবে সেক্ষেত্রে এবারের নির্বাচনে আগের বারের থেকে ছাপ্পা, রিগিং এর অভিযোগ অনেক কম।

47
Image Credit : Getty

বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, তীব্র গরম ছিল, সেই কারণে অনেকে হয়তো ভোট দিতে পারেননি। আবার তৃণমূল এর আগের নির্বাচনগুলিতে অনেক বেশি পরিমাণে জল মিশিয়েছে। এবার সেটা সেইভাবে করতে পারেনি। আর মানুষও জেনে গিয়েছে, এবার ভোটের ফল কি হবে।

57
Image Credit : Social media

শমীক ভট্টাচার্য জানান, আমরা চাই ভোটের শতাংশ বাড়ুক। অনেকেই হয়তো মনে করছেন, ভোটের শতাংশের হার কমলে তাতে বিজেপির লাভ হবে নাকি ক্ষতি হবে? এই প্রসঙ্গে শমীক বলেন, বিজেপির জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে। আর এবার বাংলা থেকে আসন সংখ্যাও বাড়বে।

67
Image Credit : Getty

রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, একাধিক কারণ রয়েছে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি আসেননি অনেকে। প্রচুর গরমের জন্য অনেকে ভোটকেন্দ্রে যাননি। ভোটের শতাংশ কমলে কেউ একটা বিশেষ সুবিধা পেয়ে যাবে, এটা কখনোই বলা যায় না।

77
Image Credit : our own

বিশেষজ্ঞরা আরও বলছেন ভোটের হার কিছুটা কমেছে বলে যারা মনে করছেন হয় তৃণমূল সুবিধা পাবে, নয়তো বিজেপি পাবে, এরকম কোনো সম্ভাব্য ফল বলে দেওয়া যায় না।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Farmers: কৃষক বন্ধু আইডি থাকলেই মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, নয়া ঘোষণা কৃষিমন্ত্রীর
Recommended image2
Ajker Bangla News Live: Indian Navy Espionage - পাক গুপ্তচরদের নৌবাহিনীর গোপন তথ্য পাচার! অন্ধ্র পুলিশের জালে নৌসেনা আধিকারিক-সহ ২
Recommended image3
Bekar Bhata: এখনও চালু হল না পোর্টাল, অক্টোবর মাসে আদৌ মিলবে যুবশক্তির ৩ হাজার?
Recommended image4
মহালয়ার দিন ইডেনের অনুষ্ঠানে থাকবেন না মোদী-শাহ? অনুষ্ঠানে কী কী বদল আনছে সরকার?
Recommended image5
WB Weather Update: মহালয়ার আগেই শুরু হবে ঝড়-বৃষ্টির তাণ্ডব, হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved