MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী বদল? মহার্ঘ ভাতা মামলায় বড় আপডেট রাজ্যের সরকারি কর্মীদের

ডিএ মামলায় সুপ্রিম কোর্টে আইনজীবী বদল? মহার্ঘ ভাতা মামলায় বড় আপডেট রাজ্যের সরকারি কর্মীদের

সুপ্রিম কোর্টে নতুন বছরই রাজ্যের সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালোয়েন্স বা ডিএ মামলা উঠতে চলেছে। তার আগেই আইনজীবী-সহ একাধিক বিষয় নিয়ে বড় আপডেট দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় । 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 27 2024, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সুপ্রিম কোর্টে ডিএ মামলা
Image Credit : Asianet News

সুপ্রিম কোর্টে ডিএ মামলা

রাজ্যের সরকারি আইনজীবীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা আদালতে উঠতে চলেছে ২০২৫ সালের জানুয়ারি মাসে। সেদিন যদি শুনানি হয় তাহলে সেটি হবে এই মামলার ১৪তম শুনানি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
শেষ শুনানি
Image Credit : Social Media

শেষ শুনানি

সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারি কর্মদের ডিএ মামলার শেষ শুনানি হয়েছিল গত ১৫ জুলাই। তারপর প্রায় ৬ মাস পরে আদালতে উঠতে পারে ডিএ মামলা।

310
শুননি হবে
Image Credit : Social Media

শুননি হবে

সুপ্রিম কোর্ট এবার ডিএ মামলার শুনানি হবে বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি এস ভাট্টির বেঞ্চে নন মিসলেনিয়াস হিসেবে উঠতে চলেছে। রাজ্যের সরকারি কর্মীদের আশা এবার মামলার শুনানি হবে।

410
সরকারি কর্মীদের আশা
Image Credit : stockPhoto

সরকারি কর্মীদের আশা

সরকারি কর্মীদের কথায় এর আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মমালার সঙ্গে অন্যন্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল এবং মামলাটি 'এক্সটেন্সিভ হিয়ারিং' পর্যায়ে ছিল। এই আবহে গত ১৫ জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল, মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে।

510
আইনজীবী বদল?
Image Credit : Facebook

আইনজীবী বদল?

দীর্ঘ দিন ধরেই ডিএ ইস্যুতে আন্দোলন করছে রাজ্যের সরকারি কর্মীরা। কিন্তু সুরাহার কোনও রাস্তাই দেখতে পাননি। ২০১৬ সাল থেকেই আইনি লড়াই চলছে। এই অবস্থায় আইনজীবী বদল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

610
সরকারি কর্মীদের বার্তা
Image Credit : social Media

সরকারি কর্মীদের বার্তা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে আইনজীবী বদল করার কোনও পরিকল্পনা তাদের নেই। যে আইনজীবী রয়েছেন তাঁর নেতৃত্বেই ডিএ মামলা তাঁরা লড়বেন।

710
সরকারি কর্মীদের বার্তা
Image Credit : Getty

সরকারি কর্মীদের বার্তা

কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আরও বলেন, আইনজীবী বদল করা বা অন্য আইনজীবী নিয়োগ করার মত অবস্থা তাঁদের নেই। এমনিতেই তাদের প্রচুর খরচ হয়ে গেছে। তাই নতুন নিয়োগের বিষয় তাঁরা চিন্তা করছেন না এখন।

810
ডিএ মামলার যাত্রাপথ
Image Credit : Getty

ডিএ মামলার যাত্রাপথ

২০১৬ সাল থেকে সেই মামলা চলছে। এই মামলাটি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল, কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। প্রথমে স্যাটে জয় পেয়েছিল রাজ্য সরকার। তারপর থেকে প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

910
জানুয়ারিতেই কি দুটি শুনানি
Image Credit : our own

জানুয়ারিতেই কি দুটি শুনানি

ডিএ মামলায় প্রথম থেকেই যুক্ত থাকা জাস্টিস ঋষিকেশ রায়ের অবসরগ্রহণের দিন ২০২৫ সালের ৩১ জানুয়ারি। এই আবহে ডিএ মামলার পরবর্তী শুনানির পর জাস্টিস রায়ের অবসরের বাকি থাকবে আর মাত্র ২৪ দিন। তাই জানুয়ারিতে ডিএ মামলার দুটি শুনানি হতে পারে বলে আশা করছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ। তা না হলে আবারও সমস্যা দেখা গিতে পারে বলেও আশঙ্কা রয়েছে।

1010
২০২২ থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা
Image Credit : our own

২০২২ থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা

২০২২ সাল থেকেই সুপ্রিম কোর্টে চলছে রাজ্যের ডিএ মামলা। তখন বিচারক ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী আর বিচারপতি ঋষিকেশ রায়। ২০২৩ সালে অবসর নেন দীনেশ মাহেশ্বরী। এবার অবসর নেওয়ার পালা ঋষিকেশ রায়ের।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার আরও এক তৃণমূল কাউন্সিলর
Recommended image2
Weather Update: তীব্র গরমের দিন শেষ, ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ভাসবে বাংলা, সতর্ক করল হাওয়া অফিস
Recommended image3
NIA Raid Saokat Molla House: বোমাবাজিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক! শওকতের বাড়িতে NIA
Recommended image4
Annapurna Bhandar: চলছে ফর্ম ফিলআপ, আবেদনের কতদিনের মধ্যে ঢুকবে কড়কড়ে ৩ হাজার? ঘোষণা অগ্নিমিত্রা পালের
Recommended image5
Ajker Bangla News live: Abhishek Banerjee - অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কতটা অংশ অবৈধ, স্ট্যাটাস রিপোর্ট তলব হাইকোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved