MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Rain Update: খাতায় কলমেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস

Rain Update: খাতায় কলমেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ, ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস

বর্ষা ঢুকেছে দক্ষিণবঙ্গে। কিন্তু তারপরেও হতাশার খবর দিল আলিপুর হাওয়া অফিস। কারণ এখনই তেমন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Jun 22 2024, 04:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
বিলম্বিত বর্ষা
Image Credit : Asianet News

বিলম্বিত বর্ষা

নির্ধারিত সময়ের আগেই উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছিল। কিন্তু তারপর উত্তর দিনাজপুরের ইসলামপুরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু টানা ২০ দিন থমকে ছিল। তারপর শুক্রবার দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে।

210
এখনই বৃষ্টি নয়
Image Credit : Getty

এখনই বৃষ্টি নয়

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বর্ষা প্রবেশ করলেও এখনই তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

310
উত্তরবঙ্গে বৃষ্টি
Image Credit : Getty

উত্তরবঙ্গে বৃষ্টি

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী উত্তরবঙ্গে এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি অব্যহত থাকবে।

410
বিক্ষিপ্ত বৃষ্টির স্থান
Image Credit : Getty

বিক্ষিপ্ত বৃষ্টির স্থান

কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শনিবার থেকেই বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। কলকাতা, হুগলি এবং উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। কিন্তু ভারী ও টানা বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

510
রবিবার পর্যন্ত বৃষ্টি
Image Credit : Getty

রবিবার পর্যন্ত বৃষ্টি

রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

610
শনিবারের পর থেকেই শুখা
Image Credit : Getty

শনিবারের পর থেকেই শুখা

পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও শনিবারের পর থেকে আর বৃষ্টি হবে না।

710
মৌসুমি বায়ুর গতিবিধি
Image Credit : Getty

মৌসুমি বায়ুর গতিবিধি

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী দক্ষিণবঙ্গ শুক্রবার মৌসুমি বায়ু প্রবেশ করলেও এখনও সর্বত্র তা পৌঁছায়নি।

810
বৃষ্টি না হওয়ার কারণ
Image Credit : Getty

বৃষ্টি না হওয়ার কারণ

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, বর্ষা ঢুকলেও এখনও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি।

910
বৃষ্টির পরিস্থিতি না হওয়ার কারণ
Image Credit : Getty

বৃষ্টির পরিস্থিতি না হওয়ার কারণ

উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা বৃস্তৃত রয়েছে। সেই কারণে বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্প দক্ষিণে অর্দ্রতা বৃষ্টি করছে। আর বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে।

1010
অস্বস্তি থাকবে
Image Credit : Getty

অস্বস্তি থাকবে

আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী অস্বস্তি আপাতত থাকবে। কিন্তু আগের মত ভ্যাপসা গরমের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিও তাপ প্রবাহের থেকে রেহাই পাবে আপাতত।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
তাহলে এবার বঙ্গে BJP-র সরকার? সমীক্ষা রিপোর্ট বলছে ১৩৫-১৫০ আসন পাবে গেরুয়া শিবির
Recommended image2
আজ থেকেই আবেদন করতে পারেন Yuba Sathi প্রকল্পের ১৫০০ টাকার জন্য, ২৯৪টি ক্যাম্প হচ্ছে রাজ্যে
Recommended image3
মার্চেই ব্রিগেডে মোদীর সভা, তার আগে দোলের পরই বঙ্গ BJP শুরু করছে রথযাত্রা
Recommended image4
Ajker Bangla News Live: India vs Pakistan - ঈশানের পর সূর্যকুমারের লড়াই, পাকিস্তানের বিরুদ্ধে বড় স্কোর ভারতের
Recommended image5
'প্রেম দীর্ঘজীবী'! Valentines Day নজিরবিহীন পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved