MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • জুনের শেষেই ঢুকবে অতিরিক্ত মাইনে, DA নিয়ে বিক্ষোভের মাঝেই নয়া ঘোষণা মমতা সরকারের

জুনের শেষেই ঢুকবে অতিরিক্ত মাইনে, DA নিয়ে বিক্ষোভের মাঝেই নয়া ঘোষণা মমতা সরকারের

গত বছর ২১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। এরপর ফেব্রুয়ারি মাসে আরো ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয়। তবে ডিএ নিয়ে ক্ষোভ মেটেনি রাজ্য সরকারি কর্মীদের। এবার নয়া ঘোষণা।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 21 2024, 09:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : stockPhoto

মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। ক্ষোভ কেনই বা হবে না? কেননা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন, সেই জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Getty

শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন, দেশের বহু রাজ্য রয়েছে যেখানে কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া হচ্ছে। তাই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে, দিন দিন তারা আন্দোলনের সুর চড়াচ্ছেন।

39
Image Credit : social media

ঠিক সেই সময় আবার একটি সুখবর মিললো। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর তাদের হাতে অনেকটাই বেশি বেতন তুলে দেবে। বলা যেতে পারে ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মচারীদের। কেননা তারা এবার বাড়তি ডিএ পেতে চলেছেন।

49
Image Credit : Asianet News

রাজ্যের অন্তর্ভুক্তি বাজেটের বর্ধিত ডিএ মে মাস থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার রাজ্য সরকার ওই বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়।

59
Image Credit : Asianet News

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ হিসাবে এপ্রিল মাসের ডিএ পাবেন। সেই বাড়তি ডিএ জুন মাসের বেতনের সঙ্গে দেওয়ার কথা ছিল।

69
Image Credit : stockPhoto

কিন্তু রাতারাতি রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য খুললো। কেননা জুন মাসের বেতন দেওয়ার আগেই এপ্রিল মাসের বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে।

79
Image Credit : stockPhoto

এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো ব্যাপার। স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ কিন্তু এখনও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া ১৪ শতাংশ ডিএ-তে খুশি নয়।

89
Image Credit : Asianet News

যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর ফারাক অনেকটাই বেশি ৩৬%, তাই স্বাভাবিকভাবেই এত কম ডিএ-তে তাদের মুখে হাসি ফুটছে না।

99
Image Credit : facebook

যে কারণে কেন্দ্রীয় হারে ডিএ-র জন্য যে আন্দোলন চলছে তা আগামী দিনেও চলবে বলেই জানা যাচ্ছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather: পুজোর শুরুতেই আবহাওয়ার চোখরাঙানি! চতুর্থী থেকে বৃষ্টি-দমকা হাওয়া, কবে ফিরবে রোদ?
Recommended image2
News Round Up: বাংলায় এবার ট্রিপল ইঞ্জিন সরকারের ডাক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজের স্ট্র্যাটেজি, সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image3
Yuva shakti: অক্টোবর মাসের ১২ দিন অতিক্রান্ত, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন প্রক্রিয়া?
Recommended image4
Gyanesh Kumar Protest: এবার কলকাতায় জ্ঞানেশ বিরোধী আন্দোলনের ডাক, ফের রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়!
Recommended image5
Durga Puja School Holidays: ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গা পুজোর ছুটি, কতদিন বন্ধ থাকবে স্কুল?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved