বিএসপির জায়গায় বিজেপি, নিজেকে চূড়ান্ত শাস্তি দিলেন এই যুবক

arka deb |  
Published : Apr 22, 2019, 11:10 AM IST
বিএসপির জায়গায় বিজেপি, নিজেকে চূড়ান্ত শাস্তি দিলেন এই যুবক

সংক্ষিপ্ত

২৫ বছর বয়েসি দলিত যুবক পবনের ভোট ছিল নির্বাচনের দ্বিতীয় দফায়। তার ভোট কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের আবদুল্লাপুর। পবন মনে প্রাণে চান সেখানে ক্ষমতায় আসুন বিএসপি প্রতিনিধি যোগেশ শর্মা। তাকে ভোট দেবেন ভেবেই ভোটগ্রহণ কেন্দ্রে যান পবন। কিন্তু শেষ মুহূর্তের অন্যমনস্কতায় ইভিএমে টিপে ফেলেন বিজেপি প্রতিনিধি ভোলা সিংহের বোতামটি। নিজের এই ভুল ক্ষমা করতে পারেননি পবন।   

হাভারতে একলব্য গুরুদক্ষিণা দিতে নিজের বুড়ো আঙুল দিয়ে দিয়েছিলেন গুরু দ্রোণকে। ২০১৯ এর লোকসভা ভোট মহাভারতের থেকে কোনও অংশে কম নয়।  তা প্রমাণ করলেন উত্তর প্রদেশের বিএসপি সমর্থক পবন কুমার।

২৫ বছর বয়েসি দলিত যুবক পবনের ভোট ছিল নির্বাচনের দ্বিতীয় দফায়। তার ভোট কেন্দ্র ছিল উত্তরপ্রদেশের আবদুল্লাপুর। পবন মনে প্রাণে চান সেখানে ক্ষমতায় আসুন বিএসপি প্রতিনিধি যোগেশ শর্মা। তাকে ভোট দেবেন ভেবেই ভোটগ্রহণ কেন্দ্রে যান পবন। কিন্তু শেষ মুহূর্তের অন্যমনস্কতায় ইভিএমে টিপে ফেলেন বিজেপি প্রতিনিধি ভোলা সিংহের বোতামটি। নিজের এই ভুল ক্ষমা করতে পারেননি পবন। 

এই খারাপ লাগা পবনকে ছাড়ে নি। যে আঙ্গুলে ইভিম-এ ভুল বোতাম টিপেছিলেন পবন সেই আঙ্গুলটিই কেটে বাদ দিয়ে দেন। তাপরপ যন্ত্রণায় কাতরাতে থাকেন। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান। আপাতত সুস্থ আছেন পবন।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে চিকিৎসা ভাতায় বড়সড় বদল! ১,০০০ থেকে বাড়িয়ে হতে পারে ২০০০০ টাকা
Nitish Kumar: বড় খবর, বিহারের মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন নীতীশ কুমার, কে বসবেন কুর্শিতে?