বৃশ্চিক রাশির কতটা উন্নতি হবে অগ্রহায়ণ মাসে, দেখে নিন

Published : Dec 01, 2019, 08:57 AM IST
বৃশ্চিক রাশির কতটা উন্নতি হবে অগ্রহায়ণ মাসে, দেখে নিন

সংক্ষিপ্ত

অগ্রহায়ণ বাংলার নবম মাস এই মাসের আরেক নাম মার্গশীর্ষ রাশিচক্রের অষ্টম রাশি বৃষ অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব ফেলবে

জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- কেমন কাটবে রবিবারের সারাদিন, দেখে নিন রাশিফল

আবার বাংলায় অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে।  এক সময় অগ্রহায়ণ ছিল বছরের প্রথম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ধান উৎপন্ন হয়। প্রাচীণকালে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হত।

আরও পড়ুন- ডিসেম্বর মাসে কোন কোন রাশির হবে আর্থিক উন্নতি, দেখে নিন রাশিফল

বাঙালি হিন্দু সমাজের বিশ্বাস অনুযায়ী, অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ মাস। লোক সমাজে অগ্রহায়ণ মাসকে 'লক্ষ্মীর মাস' মনে করা হয়। এই কারণে এই মাসেই নবান্ন উৎসব ও লক্ষ্মী পুজোর বিশেষ আয়োজন করা হয়। পাশাপাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রমী। তাই জীবনের দেরিতে হলেও এরা উন্নতি লাভ করে। তবে এই রাশির স্বাস্থ্য খুব একটা ভালো থাকে না। এদের বেশিরভাগ ক্ষেত্রে প্রচুর সম্পত্তির মালিক হয়ে থাকেন। এরা নিজের মনের চলতে বেশি পছন্দ করেন। কারও অধীনে থাকা এরা একেবারেই পছন্দ করেন না। জেনে নেওয়া যাক অগ্রহায়ণ মাস বৃশ্চিক রাশির উপর কেমন প্রভাব বিস্তার করবে।

আরও পড়ুন- বাড়িতে বিয়ের কথা চলছে, রাশি অনুযায়ী জেনে নিন কোন মেয়ে কেমন

এই মাসে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।
সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে।
এই মাসে সঞ্চয় খুব কম হবে।
এই মাসে বিলাসীতার জন্য খরচ বৃদ্ধি পাবে।
বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে।
কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে।
সমস্যা সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন।
সন্তানের কোনও সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে।
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল