MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Astrology
  • Horoscope
  • কেমন কাটবে রবিবারের সারাদিন, দেখে নিন রাশিফল

কেমন কাটবে রবিবারের সারাদিন, দেখে নিন রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- টি রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

6 Min read
Author : Deblina Dey
Published : Dec 01 2019, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মেষ- অতিরিক্ত লাভের আশঙ্কা রয়েছে। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। নিজের চঞ্চল স্বভাবের জন্য ক্ষতি হতে পারে। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
বৃষ– কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। কর্মসূত্রে নতুন চাকরি পাওযার সুযোগ রয়েছে। আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে। আজ আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে, তবে রাতের দিকে অশুভ যোগ রয়েছে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদাপ্রবাল।
312
মিথুন– চিকিৎসায় বিভ্রাটের আশঙ্কা রয়েছে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। আফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চাকরি ক্ষেত্রে ভাল কোনও খবর পেতে পারনে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পূর্বদিক। শুভ রত্ন পান্না।
412
কর্কট– সঙ্গীতের প্রতি উৎসাহ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। ঋণ নিতে হতে পারে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২। শুভ দিক উত্তর-পশ্চিমদিক। শুভ রত্ন মুনস্টোন।
512
সিংহ– যাবতীয় সমস্যা সমাধানের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। কোনও কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। আজ ভালো কোনও বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৫৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন চুনি।
612
কন্যা- আজ কোনও কারণে মানসিক বা পারিবারিক শান্তি ভঙ্গ হতে পারে। ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদে পড়তে হতে পারে। শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লাভবান হবেন। ভাইয়ের সঙ্গে কোনও কারনে বিবাদ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাবা-মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।
712
তুলা – ব্যবসায় মন্দার আশঙ্কা রয়েছে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। ঘুরতে গিয়ে সারাদিন বেশ ভালোই কাটবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৯। শুভ দিক পশ্চিমদিক। শুভ রত্ন জারকন।
812
বৃশ্চিক– ক্রীড়ায় সাফল্য অর্জনের যোগ রয়েছে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। আজ আপনার কোনও আশা পূর্ণ হতে পারে। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। আপনার শুভ রং কালচে লাল। শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।
912
ধনু– ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে। আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। আজ কোনও কারনে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের সম্ভাবনা আছে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ আগুন থেকে একটু সাবধান থাকুন, দুর্ঘটনার যোগ রয়েছে। আপনার শুভ রং পিত হলুদ। শুভ সংখ্যা ৭২। শুভ দিক পূর্বদিক। শুভ রত্ন পোখরাজ।
1012
মকর– কাজের পরিমান বৃদ্ধি পাবে। আজ দাম্পত্য সুখ বজায় থাকবে। মান-সম্মানহানির আশঙ্কা রয়েছে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। আজ পারিবারিক কলহের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৬৮। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।
1112
কুম্ভ– পদোন্নতির যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কোনও কারনে আজ সারাদিন মানসিক চাপ ও চিন্তা বজায় থাকবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন, বিদেশ যাত্রাও হতে পারে। আপনার শুভ রং কালচে নীল। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।
1212
মীন– আজ আয় বৃদ্ধি পেতে পারে। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। গুরুজনের অসুস্থতা নিতে চিন্তা বাড়তে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও আশা আজ পূর্ণ হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। আজ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন। বাড়িতে কোনও পুজোর জন্য আলোচনা হতে পারে। আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পিত মুক্তো।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: আয় বৃদ্ধির প্রবল যোগ রয়েছে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
ভুলেও বাড়ির মুল গেটে শিবের ছবি নয়! বাড়ির দরজায় কোন দেবতার ছবি রাখলে সংসারে আসবে সুখ সমৃদ্ধি?
Recommended image3
Lucky Zodiac Signs: টানা ৯২ দিন রাজার হালে কাটাবেন এই ৪ রাশির জাতকরা, দেখে নিন তালিকায় কে কে
Recommended image4
Ajker Rashifal: আজ সম্পত্তি কেনাবেচার শুভ সময়! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Spiritual: মন্দিরে ঢুকেই ঘণ্টা বাজান? ৯৯% মানুষ জানে না এর পিছনের আসল কারণ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved