মীন ও কন্যারাশির বিবাহে মিলবে দাম্পত্য সুখ, জেনে নিন কী রয়েছে জ্যোতিষ শাস্ত্রে

Published : Jul 13, 2022, 01:17 PM IST
মীন ও কন্যারাশির বিবাহে মিলবে দাম্পত্য সুখ, জেনে নিন কী রয়েছে জ্যোতিষ শাস্ত্রে

সংক্ষিপ্ত

শাস্ত্র মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহ যেমন হয় সুখের, তেমনই বিপরীত মানসিকতার রাশির সঙ্গে বিবাহে হয় অশান্তি। আজ রইল মীন ও কন্যারাশির কথা। শাস্ত্র মতে, মীন ও কন্যারাশির বিবাহ সুখের হয়। তবে, এর পিছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ। 

বৈদিশ শাস্ত্রে রয়েছে ১২ রাশির হদিশ। মেষ থেকে মীন- এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলে স্বভাব, চরিত্র, মানসিকতা- সর্বক্ষেত্রে সকলের সঙ্গে সকলের রয়েছে তফাত। তবে, শুধু অমিল নয় গ্রহের কারণে অনেক রাশির সঙ্গে অনেকের মানসিকতার মিলনও হল। সে কারণে, বিবাহ ক্ষেত্রে বহু বর ও বউয়ের এই মিলের তালিকা নির্ধারণ করা হয়। কোষ্ঠি না মেলালেও দুজনের রাশির মিল হবে হবে কিনা, তা বিয়ের আগে দেখে নেন অনেকেই। শাস্ত্র মতে, সঠিক রাশির সঙ্গে বিবাহ যেমন হয় সুখের, তেমনই বিপরীত মানসিকতার রাশির সঙ্গে বিবাহে হয় অশান্তি। আজ রইল মীন ও কন্যারাশির কথা। শাস্ত্র মতে, মীন ও কন্যারাশির বিবাহ সুখের হয়। তবে, এর পিছনে রয়েছে তিনটি গুরুত্বপূর্ণ কারণ। 

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। এই রাশির ছেলে মেয়েরা জীবনে একাধিকবার উত্থান- পতন দেখেন। অন্যদিকে, রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এরা উদ্যমশীল, হাস্যকৌতুক ও আনন্দ প্রিয় স্বভাবের হন। শাস্ত্র মতে, মীন ও কন্যারাশির বিবাহ সুখের হয়। কারণে মীন ও কন্যা রাশির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের মিল আছে। দেখে নিন কী কী। 

দুজনে মন খোলা স্বভাবের মানুষ হন। মীন ও কন্যারাশির ছেলে মেয়েরা দুজনে একে অপরের সঙ্গে সহজে মিশে যান। মানসিকতার মিলের কারণে মীন ও কন্যারাশির বিবাহে মেলে দাম্পত্য। এরা দুজনেই দাম্পত্য জীবনে সুখী হন।  
 
পরোপকারী স্বভাবের হন এই দুই রাশির ছেলে মেয়েরা। কারও কোনও সমস্যা দেখলে দুজনেই ছুঁটে যান। বন্ধুদের জন্য সব রকম সাহায্য করে থাকেন এরা। এই রাশির ছেলে মেয়েদের স্বভাবের মিল হওয়ার এদের মধ্যে ভুল বোঝাবুঝি কম হয়। তাই শাস্ত্র মতে, মীন ও কন্যারাশির বিবাহ হওয়া শুভ।  

দোষ না খুঁজে সমস্যা সমাধান করেন এরা দুজনেই। যে কোনও কারণে ভুল হতেই পারে। কোনও ক্ষেত্রে সমস্যা হতে কার দোষ না খুঁজে এরা সমাধান করার চেষ্টা করে থাকেন। তাই এই দুই রাশির মনের মিল হয় বিস্তর। এই মিলের জন্যই এদের দাম্পত্য জীবন হয় সুখের। সব রকম কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পেতে এরা একে অপরের সঙ্গ দিয়ে থাকেন। 
 

আরও পড়ুন- শ্রাবণ মাসে সমস্ত কাজের বাধা কাটাতে শ্রীকৃষ্ণের নাম জপ করুন, মন্ত্র জেনে নিন রাশি অনুযায়ী

আরও পড়ুন- সারাক্ষণ সব জান্তা আচরণ, দেখনদারিতে ওস্তাদ এই চার রাশির ছেলে মেয়েরা

আরও পড়ুন- মিথুন রাশিতে শুক্রের গোচর, এই ৪ রাশিকে খুব সমস্যায় ফেলবে

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: সঙ্গীর সঙ্গে আজ খোলামেলা কথা বলুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: ব্যাবসায় ভালো মুনাফা হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল