পৌষ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব পড়বে, দেখে নিন

Published : Dec 19, 2020, 09:00 AM IST
পৌষ মাস মেষ রাশির উপর কেমন প্রভাব পড়বে, দেখে নিন

সংক্ষিপ্ত

বাংলা বছরের নবম মাস পৌষ পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে এই মাসের নাম রাশিচক্রের প্রথম রাশি মেষ পৌষ মাস কেমন কাটবে মেষ রাশির

পৌষ বাংলা সনের নবম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের দশম মাস। নামটি এসেছে পুষ্যা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। এই মাসের শেষের দিন বাঙালিরা পৌষ সংক্রান্তির মেলা উৎযাপন করে। এ সময় বাড়ি বাড়িতে ও পাশাপাশি নানা স্থানে পিঠা উৎসব আয়োজিত হয়। রাশিচক্রের প্রথম রাশি মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা কায়িক পরিশ্রমের থেকে কূটনৈতিক বুদ্ধি সবথেকে বেশি। এরা খুব তোষামোদ প্রিয় মানুষ। এরা অত্যন্ত বন্ধুবৎসল। এরা যে কোনও বিষয়ে নেতৃত্ব করতে খুব পছন্দ করেন। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। পরিস্থিতি প্রতিকূল হলে এরা উগ্রও হয়ে যায়। তবে এদের নেতৃত্ব পছন্দ কেউ অস্বীকার করলে এরা তা মেনে নিতে পারে না। যে কোনও পরিস্থিতি এদের মনের মতো হবে এটাই এদের আশা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের নবম মাস মেষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- শনিবার ৪ রাশির ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

পৌষ মাসে মেষ রাশির বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ কর্মের জন্য আলোচনা হতে পারে। এই মাসে কোনও ভুল কাজের জন্য সম্মানহানি হওয়ার আশঙ্কা রয়েছে। অর্থহানির আশঙ্কা রয়েছে। বাড়িতে নতুন অতিথি আগমণের যোগ রয়েছে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির দ্বারা কাজে উন্নতির যোগ রয়েছে। ব্যবসায় জন্য শত্রুর জন্য ক্ষতির আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের এই মাসে পড়াশুনোর মনযোগ বৃদ্ধ পাবে। এই মাসে কোনও বিষয়ে অর্থ বিনিয়োগ করার আগে ভালো ভাবে চিন্তা-ভাবনা করে তবে বিনিয়োগ করুন। প্রণয় সম্পর্কে বিরহ যোগের আশঙ্কা রয়েছে। এই মাসে অপরের চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। 

আরও পড়ুন- ২০২১ সালে তৈরি হচ্ছে শুভ যোগ, দেখে নিন নতুন বছরের নক্ষত্র এবং গ্রহের অবস্থান

জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়। আবার জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল