Astrology News: অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

Published : Nov 29, 2021, 10:13 AM IST
Astrology News: অগ্রহায়ণ মাস কেমন প্রভাব ফেলবে তুলা রাশির উপর, দেখে নিন

সংক্ষিপ্ত

 বাংলা বছরের অষ্টম মাস অগ্রহায়ণ। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। জেনে নিন অগ্রহায়ণ মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে।

অগ্রহায়ণ বা অঘ্রান বাংলা সনের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেক নাম মার্গশীর্ষ। প্রাচীন বাংলা ভাষায় এই মাসটিকে আঘন নামে চিহ্নিত করা হত। মৃগশিরা নামক তারা থেকে 'মার্গশীর্ষ' নাম এসেছে। এখন এটি বাংলা সালের অষ্টম মাস। কিন্তু এক সময় অগ্রহায়ণ ছিল বছরের সপ্তম মাস। 'অগ্র' শব্দের অর্থ 'আগে' আর 'হায়ণ' শব্দের অর্থ 'বছর'। বছরের আগে বা শুরুতে ছিল বলেই এই মাসের নাম 'অগ্রহায়ণ'। এটি হেমন্ত ঋতুর দ্বিতীয় মাস। "অগ্রহায়ণ" শব্দের অভিধানিক অর্থ বছরের যে সময় শ্রেষ্ঠ ব্রীহি (ধান) উৎপন্ন হয়। অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হত বলে এই মাসটিকেই বছরের সপ্তম মাস ধরা হত। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
রাশি চক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এরা খেতে খাওয়াতে খুব ভালবাসে। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। তবে জেনে নেওয়া যাক এই মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
অগ্রহায়ণ মাসে তুলা রাশির অভিভাবকদের সাহায্যে ব্যবসায় ক্ষতির আশঙ্কা বৃদ্ধি পেতে পারে। প্রেমের সম্পর্ক এই মাসে খুব একটা সুখের হবে না তৃতীয় কাউকে নিয়ে অশান্তি বাড়তে পারে। এই মাসে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। চাকুরীজীবীদের জন্য ভালো সময়। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। অফিসে কোনও শুভ খবর পেতে পারেন এই মাসে। বাড়িতে কোনও শুভ কাজ নিয়ে আলোচনা হতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। ঘুরতে যাওয়ার জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের সম্মান বাড়তে পারে। 

আরও পড়ুন: Astrological Tips: বার বার বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে, জ্যোতিষ মতে বিবাহের বাধা কাটান

আরও পড়ুন: Astrological Tips: আর্থিক ক্ষতি থেকে বাঁচতে আটার টোটকা মেনে চলুন, জ্যোতিষ মতে আর্থিক সমস্যা মিটবে

আরও পড়ুন: Vastu Tips: পরিবারের সকলেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন, দুর্ভোগ কাটাতে মেনে চলুন বাস্তু টোটকা

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার সম্পর্ককে সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: জীবিকার দিক থেকে আপনি সাফল্য পাবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল