বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 27, 2022, 07:52 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে কুম্ভ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস কুম্ভরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।
কুম্ভ রাশিরব্যক্তিত্ব
রাশিচক্রের একাদশ রাশি কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। এরা সাধারণত ভাল স্বভাবের কিন্তু গ্রহ দোষ থাকলে খল ও নিষ্ঠুর প্রকৃতির হয়ে ওঠে। শনি গ্রহের এই জাতকরাও একা থাকতে ভালবাসে। এদের জীবনে অনেক বার বাধা আসে আবার শুভ ঘটনাও ঘটে, বিশেষ করে ২৫ থেকে ৫৩ বছর বয়সের মধ্যে। এই জাতক জাতিকারা ভাবুক, দার্শনিক ও ধর্মপরায়ণ হয়ে থাকে। কোনও কোনও ক্ষেত্রে চরিত্রের দোষে কুপথে যেতে দেখা যায়। এই রাশির প্রথম জীবনে প্রচুর কষ্ট পেলেও পরে সুখভোগ করে থাকে। এদের অন্তরে যোগীভাব প্রবল থাকে। চাকরির থেকে ব্যবসা ভাগ্য ভাল হয়। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস কুম্ভ রাশিরউপর কেমন প্রভাব ফেলবে-
কুম্ভ রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 

আরও পড়ুন- কেন উৎযাপন করা হয় অক্ষয় তৃতীয়া, জেনে নিন বিশেষ এই দিনের তাৎপর্য

আরও পড়ুন- ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করছে বুধ ৩ রাশির অত্যন্ত শুভ এই যোগ, বাকি ৯ রাশি গ্রহ দোষ কাটাতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন- বাংলা বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত

বৈশাখ মাস কুম্ভ রাশির সংসারের চিন্তায় মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অসুস্থতার কারণে কাজের ক্ষতি হতে পারে। স্বামী-স্ত্রীর অশান্তি বিচ্ছেদ অবধি গড়াতে পারে। ব্যবসার জন্য বাড়তি ধনলাভ হতে পারে। ব্যবসার জন্য ঋণ গ্রহন করতে হতে পারে। বেকারদের নতুন চাকরির সুযোগ মিলতে পারে। সমাধানের জন্য অভিভাবকদের যথেষ্ট সাহায্য পাবেন। কোনও ভালো কাজ করার জন্য সুনাম বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে খুব ভালো সময় কাটবে। সঙ্গীর সঙ্গে বিবাদ ও মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। কর্মস্থান নিয়ে মনে ভয় আসতে পারে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: যারা সব সময় আপনাকে সমর্থন করেন তার যত্ন নিন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল