বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

Published : Apr 28, 2022, 07:59 AM IST
বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর, জেনে নিন বিস্তারিত

সংক্ষিপ্ত

বছরের প্রথম মাস বৈশাখ। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মীনরাশির উপর কেমন প্রভাব ফেলবে-

গ্রেগরীয় বর্ষপঞ্জির বৈশাখ মাসের শেষার্ধ ও মে মাসের প্রথমার্ধ নিয়ে বৈশাখ মাস। বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস এবং বৈষ্ণব পঞ্জিকায় একে মধুসূদন মাস বলে। "বৈশাখ" শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে। এই মাসে বিশাখা নক্ষত্রটিকে সূর্যের কাছে দেখা যায়। প্রথাগত দিক থেকে বৈশাখ মাস থেকে গ্রীষ্ম ঋতুর শুরু ধরা হয়। এই মাসে সন্ধ্যা বেলায় মাঝে মাঝে কালবৈশাখী ঝড় ওঠে। এই ঝড়ে মাঝে মাঝেই প্রচুর ক্ষয়ক্ষতি ঘটে।


মীন রাশিরব্যক্তিত্ব
রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। এরা প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। এদের ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। এরা বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। তবে জেনে নেওয়া যাক বৈশাখ মাস মীন রাশিরউপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- কেন উৎযাপন করা হয় অক্ষয় তৃতীয়া, জেনে নিন বিশেষ এই দিনের তাৎপর্য

আরও পড়ুন- ২৫ এপ্রিল রাশি পরিবর্তন করছে বুধ ৩ রাশির অত্যন্ত শুভ এই যোগ, বাকি ৯ রাশি গ্রহ দোষ কাটাতে মেনে চলুন এই নিয়ম

আরও পড়ুন- বাংলা বছরের প্রথম মাস কেমন প্রভাব ফেলবে সিংহ রাশির উপর, জেনে নিন বিস্তারিত


মীন রাশির উপর ফেব্রুয়ারি মাসের প্রভাব 

বৈশাখ মাস মীন রাশির এই মাসে অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ মাস। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। আয় ভালো হলেও ব্যয়ের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কোনও মহিলার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। 
 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল