Pisces Monthly Horoscope: মাঘ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর

Published : Jan 27, 2022, 08:19 AM ISTUpdated : Jan 27, 2022, 08:21 AM IST
Pisces Monthly Horoscope: মাঘ মাস কেমন প্রভাব ফেলবে মীন রাশির উপর

সংক্ষিপ্ত

মাঘ বাংলা মাসের দশম মাস। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের প্রথম মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

মাঘ বাংলা মাসের দশম মাস। এই মাসের আরেক নাম মাঘা। মাঘ বাংলা সনের দশম মাস এবং ভারতীয় রাষ্ট্রীয় শকাব্দের একাদশ মাস। বাংলা মাঘ এবং শকাব্দের "মাঘা" নামটি এসেছে মঘা নক্ষত্রে সূর্যের অবস্থান থেকে। পাশাপাশি রাশিচক্রের দ্বাদশ রাশি মীন। এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবনে অনেক বার বিপদে পড়তে হয়। এই রাশির জাতক জাতিকারা উদার, পরোপকারী ও সৎ হয়। বন্ধুদের বেশির ভাগই হয় খল, দুষ্ট ও ধড়িবাজ প্রকৃতির। প্রেমের ক্ষেত্রে অসফল কিন্তু বৈবাহিক জীবন সুখের হয়। স্বভাবে এরা নম্র, ন্যায়পরায়ণ ও ধার্মিক। এরা সাধারণত চিন্তাশীল ও খুব বিচক্ষণ হয়ে থাকে। কিন্তু বৃহস্পতি অশুভ থাকলে অবস্থা বিপরীত হয়। ভাগ্যে অনেক বাধা আসবে এবং সে সব সহজে দূর হবে না। প্রতিভা যথেষ্ট কিন্তু মানসিক অস্থিরতার জন্য ঠিকমতো বিকশিত হয় না। এদের জীবনে একটাই লক্ষ্য প্রচুর অর্থ উপার্জন করা। আর সেই অর্থে আনন্দে জীবন কাটানো। তবে জেনে নেওয়া যাক মাঘ মাস মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে-
মাঘ মাসে মীন রাশির এই মাসে উদারতার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে সমস্যা বৃদ্ধি পেতে পারে। ব্যবাসয় লাভের পরিমান বৃদ্ধির যোগ রয়েছে। ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার যোগ রয়েছে, পাশাপাশি ব্যবসার উন্নতির যোগও রয়েছে। প্রেমের বিষয়ে ব্যকুলতা বৃদ্ধি পেতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। অপরের প্রতি বিরোধী মনোভাব বৃদ্ধি পেতে পারে। প্রতিযোগীতামূলক বিষয়ে সাফল্যের যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে, ফলে চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে। এই মাসে সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। 
জাতকের জন্মসময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- Saraswati Puja 2022: এক নজরে ২০২২ সালের সরস্বতী পূজার দিন-ক্ষণ ও তিথি

আরও পড়ুন- কেন সরস্বতী পুজোয় হলুদ রঙের গুরুত্ব বেশি, জেনে নিন এর কারণ

আরও পড়ুন- Chanakya Niti: এই ৫ গুণের অধিকারী মহিলারা প্রতিটি ব্যক্তির ভাগ্য পরিবর্তন করতে পারে

আরও পড়ুন- রান্নাঘরে এই জিনিস পড়ে যাওয়া অত্যন্ত অশুভ, জেনে নিন এর সঙ্গে সম্পর্কিত নিয়মগুলি

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল