Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে বৃষ রাশির, জেনে নিন

Published : Dec 02, 2021, 10:40 AM IST
Astrology News: বছরের শেষ মাস কেমন কাটবে বৃষ রাশির, জেনে নিন

সংক্ষিপ্ত

বছরের দ্বাদশ এবং শেষ মাস ডিসেম্বর। কেমন কাটবে এই মাস! পাশাপাশি রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। জেনে নিন ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে।  

জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা নভোমণ্ডলে বিভিন্ন জ্যোতিষ্ক অর্থাৎ গ্রহ-নক্ষত্রের অবস্থান বিবেচনা করে মানুষের ভাগ্যগণনা তথা ভাগ্য গণনা করে। যারা এরূপে ভাগ্য গণনা করে তাদের বলা হয় জ্যোতিষ। যিনি জ্যোতিষশাস্ত্রের চর্চা করেন, তিনি জ্যোতিষী নামে পরিচিত। আধুনিককালের জ্যোতিষীগণ প্রতীকের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করে থাকেন। এছাড়াও এটি এক ধরনের কলাশাস্ত্র বা ভবিষ্যৎকথন হিসেবে পরিচিত।

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির ব্যক্তিরা সাধারণত সুন্দরের পূজারী ও শিল্পরসিক হয়ে থাকে। এদের স্মৃতিশক্তি প্রখর, তাই এরা সহজে কোনও কিছু ভোলে না। এরা খুব বন্ধু বত্সল ও স্নেহশীল মানুষ। ধর্মে প্রবল উৎসাহ থাকে। এদের ঈশ্বর ভক্তি প্রবল, প্রাচীন শক্তিতে বিশ্বাসী, আনন্দময় ও আত্মবিশ্বাসী হয়। বিপরীত লিঙ্গের মন সহজে জয় করতে পারে ও একাধিক মানুষের প্রতি আকৃষ্ট হতে পারে। এরা মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন। এদের জীবনে উত্থান পতন খুব কম। নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়। এরা প্রায়ই তীক্ষ্ণ বুদ্ধির, দৃঢ় প্রতিজ্ঞ ও ধৈর্যশীল হয়ে থাকে। এরা প্রায়ই উত্তরাধিকার সুত্রে আত্মীয় স্বজনের অর্থ বা সম্পত্তি পেয়ে থাকে। এরা আত্মীয় সজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকে। জাতক বা জাতিকার জীবনে উন্নতির প্রধান অন্তরায় হল বিলাসিতা ও অমিতব্যয়িতা। এ বিষয়ে সংযত হওয়া প্রয়োজন। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস বৃষ রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

ডিসেম্বর মাসে বৃষ রাশির বিদেশে থাকা কোনও বন্ধুর সঙ্গে যোগোযোগ হতে পারে। পুরনো কোনও মামলা নিয়ে আবারও সমস্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে ব্যবসায় নতুন চাহিদাও বৃদ্ধি পাবে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু না করাই ভালো। সাংসারিক সমস্যার জন্য কর্মস্থানে ভোগান্তির আশঙ্কা রয়েছে। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত তাঁদের সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। এই মাসে ঋণ গ্রহণ করতে হতে পারে। সারা মাসে অর্থাভাবে কাটতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাস অত্যন্ত শুভ। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য আলোচনা হতে পারে। ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। এই মাসে প্রেমের জীবন ভালোই থাকবে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে। 

আরও পড়ুন: Vastu Tips: প্রতিবেশীদের কু-নজর থেকে বাঁচতে গাছ লাগান, জেনে নিন বাস্তু মতে কোন গাছ শুভ

আরও পড়ুন: Astrological Tips: বার বার বিয়ের সম্বন্ধ ভেঙে যাচ্ছে, জ্যোতিষ মতে বিবাহের বাধা কাটান

আরও পড়ুন: Vastu Tips: পরিবারের সকলেই নানান শারীরিক সমস্যায় ভুগছেন, দুর্ভোগ কাটাতে মেনে চলুন বাস্তু টোটকা

আরও পড়ুন: Vastu Tips: চাকরি হারানোর ভয় সব সময় কাজ করে, চাকরি বাঁচাতে মেনে চলুন বাস্তু টোটকা

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীকে মনের কথা বলার সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আটকে থাকা অর্থ হাতে আসবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল