ভুলেও এই কাজগুলি করবেন না, সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নিয়ে আসবে তুলসী গাছ

Published : Apr 24, 2022, 02:34 PM ISTUpdated : Apr 24, 2022, 02:37 PM IST
ভুলেও এই কাজগুলি করবেন না, সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য নিয়ে আসবে তুলসী গাছ

সংক্ষিপ্ত

যে সব বাড়িতে তুলসীর পুজো করা হয় সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বজায় থাকে। তবে যে কোনও সময় বাড়িতে তুলসী গাছ লাগানো যায় না। এই গাছ লাগানোর সঠিক সময় হল কার্তিক। 

বেশিরভাগ বাঙালি বাড়িতেই তুলসী গাছ থাকে। আর এই গাছকে দেবী রূপেই পুজো করা হয়। সকাল সন্ধে এর সামনে ধূপ দেখানো হয়। এই গাছকে সৌভাগ্যের কারণ বলে মনে করেন অনকেই। কিন্তু, জানেন কি ভুল উপায়ে যদি এই গাছকে  ব্যবহার করা হয় তাহলে তা পরিবারে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে। 

তুলসী এমন একটি গাছ যাকে লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এবং যে বাড়িতে তুলসী থাকে সেখানেই বিষ্ণুর স্ত্রী বাস করেন বলে ধরে নেওয়া হয়। এর পাশাপাশি ঘরে তুলসী গাছ রাখলে পবিত্রতা বজায় থাকে এবং নেতিবাচকতা দূর হয়। এছাড়া তুলসীর অনেক ঔষধি গুণও রয়েছে। যেমন সর্দি কাশির সমস্যা থেকে ত্বকের সমস্যা মেটাতে এটি সাহায্য় করে। পৌরাণিক বিশ্বাস অনুসারে, তুলসীকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 

আরও পড়ুন- ঝরে পড়া শুকনো তুলসী পাতা খুলে দেবে অর্থভাগ্য, এই টোটকা ম্যাজিকের মতো কাজ করে

যে সব বাড়িতে তুলসীর পুজো করা হয় সেই বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য বজায় থাকে। তবে যে কোনও সময় বাড়িতে তুলসী গাছ লাগানো যায় না। এই গাছ লাগানোর সঠিক সময় হল কার্তিক। অবশ্য শুধুমাত্র তুলসী গাছ লাগিয়ে দিলেই হবে না। এই গাছ লাগানোর পর বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। সঠিক পরিচর্যাও করতে হবে। না হলে সৌভাগ্যের পরিবর্তে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসবে তুলসী। 

আরও পড়ুন- আর্থিক সমস্যা থেকে সঞ্চয়ে বাধা, বাস্তুর এই নিয়ম মেনে কাটিয়ে উঠুন সকল সমস্যা

দেখুন কী কী নিয়ম মানতে হবে...

  • তুলসী গাছ সবসময় উত্তর বা পূর্ব দিকে লাগাতে হবে, তা না হলে শারীরিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
  • ব্যবসায় ক্ষতি হলে দক্ষিণ-পশ্চিম কোণে তুলসী রেখে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ অর্পণ করুন। এছাড়াও মিষ্টি নিবেদন করে বিবাহিত মহিলাকে মিষ্টি জিনিস দান করুন। এতে ব্যবসায় লাভ হবে।
  • কোনও ভাবে বিয়ে না হলে তুলসীকে আগুনের কোণে রেখে প্রতিদিন জল নিবেদন করুন। দেখবেন ঠিক বিয়ে হয়ে যাবে।
  • পূর্বমুখী জানালার কাছে তুলসী গাছ রাখলে শিশুরা জেদি হলে তাদের জেদ বন্ধ হয়ে যায়।
  • শুধু তুলসী ভাঙাই নয়, এটি লাগানো এবং পুজোয় ব্যবহার করা নিয়েও অনেক বিশ্বাস রয়েছে। এটিকে বাড়ির উঠানে অর্থাৎ মাঝখানে লাগাতে হবে।
  • তুলসীর চারপাশে কোন ময়লা, পাদুকা, ঝাড়ু বা আবর্জনা রাখা উচিত নয়।
  • যে পাত্রে তুলসী গাছ লাগানো হয়েছে সেখানে অন্য কোনো গাছ লাগাবেন না। তুলসীর চারপাশে কাঁটাযুক্ত গাছ লাগাবেন না। তুলসীতে দুধের সাথে জল মিশিয়ে নিবেদন করলে তুলসী সবুজ থাকে।
  • জায়গা না থাকায় অনেকেই তুলসী গাছ ছাদে লাগান। তবে এটা একেবারেই করবেন না। সবসময় উঠানে লাগাবেন। রান্নাঘরেও তুলসী গাছ লাগানো যেতে পারে, এর ফলে পরিবারে কলহ ও দুর্ভোগ দূর হয়।
  • তুলসীকে বিষ্ণুর প্রিয় বলে মনে করা হয়েছে, যখনই তুলসীতে জল নিবেদন করা হয়, চুল বেঁধে নিন। খোলা চুলে দিলেই পরিবারের অকল্যাণ হবে। 

আরও পড়ুন-৫০ বছর পর অক্ষয় তৃতীয়ায় বিরল কাকতালীয় যোগ, শুভ ফল পেতে করুন এই কাজগুলি

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Astrology for Marriage: নতুন বছরেই বাজবে বিয়ের সানাই! জানুন আপনার রাশি কী বলছে, এই মাসেই কি হতে পারে পাকা কথা?
Love Horoscope: কঠিন সময়েও আপনার সঙ্গীকে সমর্থন করা উচিত! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল