পালন করুন এই সহজ পাঁচ টোটকা, মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ঘুরবে ভাগ্যের চাকা

Published : Jul 11, 2022, 02:42 PM IST
পালন করুন এই সহজ পাঁচ টোটকা, মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে, ঘুরবে ভাগ্যের চাকা

সংক্ষিপ্ত

আর্থিক উন্নতি হোক তা সকলেরই কাম্য। অর্থ রোজগারের জন্য সকলেই কঠিন পরিশ্রম করে থাকেন। আর্থিক উন্নতি করা সহজ কথা নয়। মা লক্ষ্মীর কৃপা পেতে কঠিন প্রতিক্ষা করতে হয়। কিন্তু, কথায় আছে মা চঞ্চলা। সে কারণে তিনি এক স্থানে বেশি দিন থাকেন না। এবার মায়ের কৃপা পেতে মেনে চলুন কয়টি টোটকা। 

আর্থিক উন্নতি হোক তা সকলেরই কাম্য। অর্থ রোজগারের জন্য সকলেই কঠিন পরিশ্রম করে থাকেন। নিজের জীবনের সকলের সুখ ভুলে সারাদিন কঠোর পরিশ্রম করে চলে সকলে। অনেকে পরিশ্রমের ফল পান, তো অনেকে পান না। আর্থিক উন্নতি করা সহজ কথা নয়। মা লক্ষ্মীর কৃপা পেতে কঠিন প্রতিক্ষা করতে হয়। কিন্তু, কথায় আছে মা চঞ্চলা। সে কারণে তিনি এক স্থানে বেশি দিন থাকেন না। এবার মায়ের কৃপা পেতে মেনে চলুন কয়টি টোটকা। পালন করুন এই সহজ পাঁচ টোটকা, মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। 
 
শাস্ত্র মতে, শুক্রবার নখ ও চুল কাটবেন না। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন। মায়ের কৃপা পেতে শুক্রবান ভুলেও এই কাজ করবেন না। পালন করুন এই টোটকা। 

টানা ১২ দিন মন্ত্র পাঠে মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন। দেবী লক্ষ্মীর দ্বাদশ স্তোত্র পাঠ করুন। এতে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। পাওনা টাকা আদায় হবে। তেমনই আর্থিক কোনও বাধা এলে তা দূর হবে। 

প্রতিদিন মা লক্ষ্মীর সামনে দুটো করে প্রদীপ জ্বালা। প্রতি সন্ধ্যায় ঘি-এর প্রদীপ জ্বালালে উপকার পাবেন। আর বাড়ির প্রবেশ দ্বারে প্রদীপ রাখতে পারেন। শাস্ত্র মতে, বাড়ির প্রবেশ দ্বার আলোকিত রাখলে মা লক্ষ্মী প্রবেশ করেন গৃহে।  

মা লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখুন। এতে দেবীর কৃপা পাবেন। শাস্ত্র, মা লক্ষ্মীর সিংহাসনে কড়ি ও শঙ্খ রাখলে উপকার পাবেন। সকল জটিলতা দূর হবে। 

শাস্ত্র মতে, মা লক্ষ্মী তুলসী গাছে থাকেন। এবার থেকে তুলসী গাছে জল দেওয়ার সময় সেই জলে সামান্য দুধ মিশিয়ে দিন। এতে উপকৃত হবেন। মা লক্ষ্মীর কৃপা পেতে এই টোটকা বেশ উপকারী। 
 
জ্যোতিষ শাস্ত্রের ওপর মানুষের ভরসা চিরকালের। নতুন কোনও কাজে হাত দিতে, বিবাহের জন্য কিংবা যে কোনও শুভ কাজ করার আগে অনেকেই জ্যোতিষ মত নিয়ে থাকেন। শাস্ত্রে রয়েছে একাধিক টোটকার হদিশ। যে কোনও দেব দেবীর কৃপা পেতে পালন করতে পারেন এই সকল টোটকা। শাস্ত্রে রয়েছে মা লক্ষ্মীকে তুষ্ট করার উপায়। দেবীর কৃপা পেতে সেই সকল টোটকা পালনে উপকার পাবেন। মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এই টোটকা পালনে। সকল আর্থিক জটিলতা দূর হবে, আটকে থাকা টাকা আদায় হবে।  
 
 

আরও পড়ুন- নিজের আবেগ দমন করতে ওস্তাদ, খুব কঠিন পরিস্থিতি না হওয়া পর্যন্ত মুখ খোলেন না এরা

আরও পড়ুন- ২৪ ঘণ্টায় উল্টে যাবে এই ৩টি রাশির ভাগ্য, শনির বক্রী গমন এদের করবে ধনী

আরও পড়ুন- ১৬ জুলাই রাশি পরিবর্তন করবে সূর্য, প্রচুর সম্পদের মালিক হতে চলেছে এই ৩ রাশি

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope in Bengali: আজ বাড়িতে বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope in Bengali: ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল