সম্পর্কের ব্যাপারে ভুলেও এদের থেকে পরামর্শ নেবেন না, এদের বুদ্ধিতে চললে ভাঙতে পারে প্রেম

Published : Jan 25, 2023, 12:09 PM IST
Happy Breakup Day

সংক্ষিপ্ত

রইল তিন রাশির কথা। সম্পর্কের ব্যাপারে এদের থেকে পরামর্শ নেবেন না, এদের কথায় চললে ভাঙতে পারে প্রেম। এদের পরামর্শ নিয়ে চললে দেখা দিতে পারে বিপদ।

 

প্রেম নিয়ে সকলের জীবনে অভিজ্ঞতা ভিন্ন। কারও কাহিনি আনন্দের তো কারও দুঃখের। কেউ সঙ্গীর সঙ্গে সহজে মানিয়ে নিতে পেরেছেন তো কেউ হাজার চেষ্টার পরেও এক সঙ্গে চলতে পারেননি। এর প্রধান কারণ ব্যক্তির মানসিকতা। আমাদের সকলের মানসিকতা একে অপরের থেকে ভিন্ন। এই কারণে এর প্রভাব পড়ে সম্পর্কে। কেউ সম্পর্কে নিজের ভাবনা খাটাতে চান, কেউ সঙ্গীর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে থাকেন তো কেউ তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব দিয়ে থাকেন। আজ রইল তিন রাশির কথা। সম্পর্কের ব্যাপারে এদের থেকে পরামর্শ নেবেন না, এদের কথায় চললে ভাঙতে পারে প্রেম। এদের পরামর্শ নিয়ে চললে দেখা দিতে পারে বিপদ।

বৃশ্চিক রাশি

রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। সম্পর্কে জটিলতা দেখা দিলে অনেকেই তৃতীয় ব্যক্তির পারমর্শ নিয়ে থাকেন। এক্ষেত্রে বৃশ্চিক রাশির কারও থেকে ভুলেও পরামর্শ নেবেন না। এতে সম্পর্কে দেখা দিতে পারে অশান্তি। এরা সম্পর্কের ব্যাপারে সঠিক বুদ্ধি দিতে ব্যর্থ হন।

কন্যা রাশি

রাশি চক্রের ষষ্ঠ রাশি কন্যা। এই রাশির অধিকর্তা গ্রহ হল বুধ। এই রাশির ছেলে মেয়েদের থেকে পরামর্শ নেওয়া উচিত নয়। এরা নিজেরাও সম্পর্কের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। ফলে অন্যকেও ভুল পরামর্শ দিয়ে থাকেন। সতর্ক থাকুন কন্যা রাশির থেকে। যক ভালো সম্পর্ক হোক না কেন, এদের থেকে ভুলেও প্রেম সংক্রান্ত পরামর্শ নেবেন না।

কুম্ভ রাশি

রাশি চক্রের একাদশ রাশি হল কুম্ভ। এই রাশির অধিকর্তা গ্রহ শনি। প্রেম সংক্রান্ত পরামর্শ নেবেন না এদের থেকে। এরা অন্যকে ভুল পথে চালনা করে থাকেন। এদের কথা অনুসারে চললে পড়তে পারেন বিপদে। এরা পরামর্শ দিতে ওস্তাদ। কিন্তু, এদের পরামর্শে চলার অর্থ আপনি পড়তে পারেন বিপদে।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। বাকি রাশির সঙ্গে এদের মিল বিস্তর। সম্পর্কের ব্যাপারে এদের থেকে পরামর্শ নেবেন না, এদের কথায় চললে ভাঙতে পারে প্রেম। এরা সহানুভূতিশীল ও দয়ালু স্বভাবের হন। এরা অবেগের বসে অধিকাংশ সময় সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে প্রায়শই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চিনে নিন এই চার রাশির ছেলে মেয়েদের। এদের ভুলে পড়তে পারেন বিপদে। সতর্ক হন। ভুলেও এদের কথায় চলবেন না। ভাঙতে পারে প্রেম। 

 

আরও পড়ুন-

সরস্বতী পুজোর ফর্দ থেকে শুরু করে অঞ্জলী ও পুষ্পাঞ্জলী মন্ত্র, সঙ্গে থাকুন ভার্চুয়াল পুজোতেও

সতর্ক থাকুন মিথুন থেকে ধনু- এই তিন রাশি, দিনটি কঠিন হতে চলেছে এদের জন্য

২৫ জানুয়ারি এই রাশিগুলির নতুন প্রেমপর্ব শুরু হওয়ার যোগ রয়েছে, জেনে নিন বুধবারের লাভ লাইফ 

 

 

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: আপনার আত্মবিশ্বাস সম্পর্কের ক্ষতি করতে পারে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ সুখ এবং লক্ষ্মীলাভ হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল