বাজেট বহিঃর্ভূত খরচ করা এদের স্বভাব, একেবারে হিসেবি নন এই চার রাশির ছেলে মেয়েরা

Published : Jan 23, 2023, 02:10 PM IST
shopping 001

সংক্ষিপ্ত

রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, বাজেট বহিঃর্ভূত খরচ করা এদের স্বভাব, একেবারে হিসেবি নন এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

আমরা কেউ শান্ত, কেউ উদ্ধত। কেউ চঞ্চল তো কেউ ধূর্ত। কেউ চালাক তো কেউ বোকা। কেউ স্পষ্টবক্তা তো কেউ নিশ্চুপ। কেউ দয়ালু ও পরোপকারী তেমনই কেউ স্বার্থপর। তেমনই অর্থের ব্যাপারে রয়েছে সকলের আলাদা মানসিকতা। কেউ হিসেবি তো কেউ অধিক খরচ করেন। শাস্ত্রে রয়েছে এর ব্যখ্যা। শাস্ত্র মতে, সকল ব্যক্তির মধ্যে এমন তফাতের কারণ হল ব্যক্তির রাশি। বৈদিক শাস্ত্রে রয়েছে ১২টি রাশির উল্লেখ। এই সকল রাশির অধিকর্তা গ্রহ ভিন্ন। সে কারণে সকলের সঙ্গে সকলের রয়েছে পার্থক্য। আজ রইল চার রাশির কথা। শাস্ত্র মতে, বাজেট বহিঃর্ভূত খরচ করা এদের স্বভাব, একেবারে হিসেবি নন এই চার রাশির ছেলে মেয়েরা। দেখে নিন তালিকায় কে কে আছেন।

মীন রাশি

রাশি চক্রের দ্বাদশ রাশি হল মীন রাশি। কিছু কেনাকাটার সময় জ্ঞান থাকে না এদের। এরা কোন খাতে কত খরচ করবেন তা স্থির করতে পারেন না। সব সময় বাজেটের বেশি অর্থ ব্যয় করেন এই রাশির ছেলে মেয়েরা।

মেষ রাশি

রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। মীন রাশের সঙ্গে এদের মিল বিস্তর। এরাও হিসেব করে চলতে পারেন না। কোন খাতে কত খরচ করা উচিত তা বুঝতে পারেন না এই রাশির ছেলে মেয়েরা। অধিক খরচ করার পর এরা বিপদে পড়েন।

বৃষ রাশি

রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। নিজেদের সংযত রাখতে পারেন না এরা। বিনিয়োগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এই রাশির ছেলে মেয়েরা সকলের থেকে আলাদা। এরা হিসেব করে একেবারে খরচ করেন না। যে কারণে প্রায়শই তৈরি হয় বিপদ। উপার্জনের থেকে ব্যয় হয় এদের বেশি।

মিথুন রাশি

রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরাও বাকি রাশির ছেলে মেয়েদের মতো। অর্থ একেবারে সঞ্জয় করতে পারেন না এরা। দামি দামি ব্র্যান্ডের জিনিস কিনতে চান এরা। এই কারণে অধিক খরচ করে ফেলেন। এতে নিজেরাই পড়েন বিপদে। তাই আপনার রাশি যদি হয় মিথুন তাহলে সতর্ক হন। বাজেট বহিঃর্ভূত খরচ এড়িয়ে চলুন। তা না হলে নিজেই পড়বেন বিপদে। মেনে চলুন এই সকল বিশেষ টিপস। 

 

আরও পড়ুন-

একাকীত্ম কাটাতে সম্পর্কে জড়াতে চান এরা, দেখে নিন তালিকায় কে কে আছেন

২৩ জানুয়ারি এই রাশিগুলির প্রেম জীবন দারুণ কাটবে, জেনে নিন সোমবারের লাভ লাইফ

সতর্ক থাকুন এই তিন রাশির ছেলে মেয়েরা, সোমবার দিনটি কঠিন হতে পারে এদের জন্য

 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সম্পর্কের বিষয়ে পারিবারিক সমর্থন পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ ব্যায় বাড়তে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল