বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে ধনু রাশির, দেখে নিন

Published : Dec 15, 2020, 08:54 AM ISTUpdated : Dec 17, 2020, 11:23 AM IST
বছরের শেষ মাসে কতটা উন্নতি হবে ধনু রাশির, দেখে নিন

সংক্ষিপ্ত

বছরের শেষ মাস ডিসেম্বর এই মাসের পরেই শুরু হয় নতুন একটি বছর রাশিচক্রের নবম রাশি ধনু ডিসেম্বর মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে  

জাতকের জন্ম সময়, তারিখ এবং জন্মস্থানের ভিত্তিতে, জন্মকালে মহাকাশে গ্রহের অবস্থান নিরুপণ করে অথবা প্রশ্নের সময় গ্রহাদির অবস্থান নির্ণয় করে, অথবা হস্তরেখাবিচার, শরীরের চিহ্নবিচার ইত্যাদি বিভিন্ন পদ্ধতির ব্যবহারে প্রশ্নকর্তার ভবিষ্যতের গতিপ্রকৃতি নির্ধারণ করার জ্ঞান ও পদ্ধতিকে জ্যোতিষশাস্ত্র বলা হয়। আবার জ্যোতিষশাস্ত্রের একটি বিভাগ দেশ, রাজ্য, শহর, গ্রাম ইত্যাদির এবং প্রাকৃতিক ঘটনাবলীর যেমন বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ঝড়, ঝঞ্ঝা, মহামারী বা প্লাবণের ভবিষ্যদ্বাণী করতেও ব্যবহৃত হয়।

আরও পড়ুন- মঙ্গলবার ৫ রাশির অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, দেখে নিন আপনার রাশিফল

বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসের থেকেই নতুন বছরের জন্য শুরু হয় দিন গোনা। অর্থাৎ এক নতুনের অপেক্ষা। রাশিচক্রের নবম রাশি ধনু। এই রাশির অধিকর্তা গ্রহ হল বৃহস্পতি। এদের জীবনের প্রথম দিকে প্রচুর বাধা বিপত্তি আসলেও তা কেটে যায়। এই রাশির প্রায়ই অর্থাভাব দেখা যায়। এই রাশির জাতক-জাতিকাদের বিষয় সম্পত্তিতে আসক্তি কম। এরা খুবই ব্যক্তিত্বসম্পন্ন। তাই অন্যের অধীনে কাজ করতে অসুবিধে ভোগ করতে হয়। তবে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাস ধনু রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

আরও পড়ুন- বাড়িতে আর্থিক সঙ্কট, আপনি এই ৭ ভুল করছেন না তো

ডিসেম্বর মাসে ধনু রাশির সন্তানের কোনও কাজের জন্য অবাক হতে পারেন। বাবা-মায়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। অতিরিক্ত কাজের চাপের জন্য শরীরে ক্লান্তিভাব দেখা দিতে পারে। কোনও কারণে মাসের মাঝামাঝি সময়ে মানসিক চাপ বাড়তে পারে। সমাজে কোনও উপকার করার জন্য সম্মান লাভ হতে পারে। গুরুজনের জন্য খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই মাসে স্ত্রীর কোনও কাজের জন্য কোনও বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। রাস্তায় একটু সাবধানে চলাফেরা করুন বিপদের আশঙ্কা রয়েছে।  কাজের প্রতি অনিহা আসতে পারে। কারও উপকার করতে গিয়ে বদনাম হতে পারে। সামাজিক কাজের জন্য এই মাসে সম্মান বাড়তে পারে। 

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: ভালবাসার দিন সঙ্গীর সঙ্গে কেমন কাটবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজকের দিনটি আর্থিক সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল