কর্কট রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

Published : Oct 23, 2022, 07:38 AM IST
কর্কট রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

সংক্ষিপ্ত

বাংলা বছরের সপ্তম মাস কার্তিক। পাশাপাশি রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ চন্দ্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। চাকরির চেয়ে ব্যবসাতেই জাতক বেশি উন্নতি করে। এই জাতকরা সচরাচর কল্পনা প্রিয়, শিল্পী, ভাবপ্রবণ ও রোম্যান্টিক ধরনের হয়ে থাকে। এদের ব্যবসা বুদ্ধি জন্মগত। বিশেষ করে সাদা ও তরল দ্রব্যের, জলজ দ্রব্য বা খাদ্যদ্রব্যের ব্যবসা করলে খুব লাভবান হতে পারে। ভ্রমণ বিলাসী ও বাবা মায়ের ভক্ত হয়। এদের মধ্যে হৃদরোগ, পেটের রোগ, মাথার রোগ, যক্ষ্মা, হাঁপানি হওয়ার প্রবণতা থাকে। এরা একটু খুঁতখুঁতে চঞ্চল ও ভীতু, সব বিষয়ে হুড়োহুড়ি করা এদের স্বভাবে। দোষের মধ্যে ও চঞ্চল প্রকৃতির হয়। দিনের চেয়ে রাত বেশি প্রিয়। স্বাস্থ্য খুব একটা মজবুত হয় না। এদের বায়ুর প্রকোপ খুব বেশি। এরা সব সময় ছিমছাম ও বেহিসেবি হয়ে থাকে। সুখবিলাসি অথচ আদর্শবাদী। ঠান্ডা জিনিস এদের প্রিয়। আত্মকেন্দ্রিক অথচ স্পর্শকাতর। এই রাশির মনের মধ্যে একই সঙ্গে দ্বিবিধ ভাবের খেলা চলে। তবে জেনে নেওয়া যাক বছরের চতুর্থ মাস কর্কট রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

কর্কট রাশির উপর কার্তিক মাসের প্রভাব 
কার্তিকের শুরুতে কর্কট রাশির জাতকদের সমস্যায় পড়তে হতে পারে। এই মাসের শুরুতে অফিসে অতিরিক্ত দায়িত্ব পেয়ে ঝামেলা হতে পারে। এই সময়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। মাসের মাঝামাঝি, বি স্বাভাবিক হবে। এই মাসে আপনাকে আপনার আচরণ এবং কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় আপনি অকারণে বিরক্ত হতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। তবে প্রেমের দিক থেকে এই মাসটি অনুকূলে যাচ্ছে না। ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন। মাসের শেষের দিকে, আপনি আপনার পরিবারের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন।

প্রথম সপ্তাহ- কার্তিকের প্রথম সপ্তাহ কর্কট রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে। এই সময়ে যেকোনও সিদ্ধান্ত সাবধানে নিন। পুরনো কোনও বিষয়ে লাভমেটের সঙ্গে বিবাদ হতে পারে।

দ্বিতীয় সপ্তাহ- কার্তিকের দ্বিতীয় সপ্তাহটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। এই সময়ে, আপনি আপনার সামর্থ্যের ভিত্তিতে কাজে সাফল্য পেতে পারেন। এই সময়ে সতর্ক থাকুন।

তৃতীয় সপ্তাহ- এই সময়টি আপনার জন্য চমৎকার হতে চলেছে। এই সময়ে, আপনি সক্রিয়ভাবে সামাজিক কাজে অংশ নিতে পারেন। এ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন। নতুন চাকরির সুযোগ পাওয়া যেতে পারে।

আরও পড়ুন- মিথুন রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- মেষ রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- বৃষ রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

চতুর্থ সপ্তাহ- কর্কট রাশির জাতকদের জন্য কার্তিকের চতুর্থ সপ্তাহটি স্বাভাবিক হতে চলেছে। এ সময় কোনও বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে হতে পারে। মাসের শেষের দিকে, আপনি পরিবারের সঙ্গে একটি মনোরম জায়গায় বেড়াতে যেতে পারেন।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল