তুলা রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

Published : Oct 26, 2022, 07:40 AM IST
তুলা রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

সংক্ষিপ্ত

বাংলা বছরের সপ্তম মাস কার্তিক। পাশাপাশি রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ শুক্র। এই রাশির জাতক-জাতিকারা একটু চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

রাশিচক্রের সপ্তম রাশি তুলা। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এদের সহিষ্ণুতা ও ধৈর্য যথেষ্ট। চাকরি অপেক্ষা ব্যবসা জাতকের পক্ষে বিশেষ ফলপ্রদ। এই রাশির জাতক-জাতিকারা একা থাকতেই বেশি পছন্দ করেন। জাতক সৎকর্ম পরায়ণ, বহু ভাষায় অভিজ্ঞ। এই ব্যক্তিদের বিচার বিশ্লেষণ করার ক্ষমতা প্রবল। এদের মধ্যে যে লক্ষণ সাধারণত দেখা যায়, তা হল— এরা খুব সৌন্দর্য ও ভোগবিলাস প্রিয়, ভাবপ্রবণ, বিজ্ঞ, রাজনীতিক, প্রখর অনুমান শক্তিসম্পন্ন ও প্রেমিক। 

এই রাশির বিচার বিশ্লেষণ শক্তি প্রবল। এরা খেতে ও খাওয়াতে খুব পছন্দ করেন। জাতক শান্তি প্রিয় তবে ভিরু নয়। এরা চাকরি অপেক্ষা ব্যবসায় উন্নতি বেশি করবে। ভীরের চেয়ে একাকী থাকতে বেশি পছন্দ করে। তুলা, মেষ, কুম্ভ ও মিথুন  রাশির লোকের সঙ্গে বন্ধুত্ব বা বিবাহ সুখের হয়। এরা নিজের মনের কথা সহজে কাউকে বলে উঠতে পারেন না। এরা খেতে খাওয়াতে খুব ভালবাসে। ধর্ম ভাব বেশি থাকলেও তা চাপা থাকে। তবে জেনে নেওয়া যাক বছরের সপ্তম মাস তুলা রাশির উপর কেমন প্রভাব ফেলবে-

তুলা রাশির উপর কার্তিক মাসের প্রভাব 
তুলা রাশির জাতকদের জন্য কার্তিক মাসটি খুব ভাগ্যবান হতে চলেছে। আপনি এই মাসে বন্ধুদের পূর্ণ সমর্থন পাবেন। সপ্তাহের শুরুতে সন্তানের দিক থেকে কিছু সুখকর খবর পেতে পারেন। এই সময়ে আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে। সপ্তাহের মাঝামাঝি, আপনি চাকরি সংক্রান্ত কিছু ভাল খবর পেতে পারেন। মাসের শেষে অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে। ব্যবসায় বিনিয়োগের জন্য এটি সেরা সময়। আপনি যদি এই মাসে ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা করেন তবে এটি অবশ্যই উপকারী হবে। আয়ের বাড়তি উৎস বাড়বে।

কার্তিক মাসের প্রথম সপ্তাহ- 
কার্তিক মাসের প্রথম সপ্তাহ ব্যস্ত থাকতে পারে। এই সময়ে আপনার মন ধর্মীয় কাজে বাড়বে। পারিবারিক জীবন সুখের হবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। কাজে সাফল্য পাবেন। বৈষয়িক আরাম-আয়েশ বৃদ্ধি পাবে।

কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ- 
আপনি এই সপ্তাহে কিছু বড় অর্জন করতে পারেন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। আপনার কোনও মামলা আদালতে থাকলে সিদ্ধান্ত আপনার পক্ষেই আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড় পদ পেতে পারেন।

কার্তিক মাসের তৃতীয় সপ্তাহ- 
কার্তিকের তৃতীয় সপ্তাহটি আপনার জন্য মাঝারি ফলদায়ক হতে চলেছে। এই সময়ে ব্যবসায় মাঝারি লাভ হবে। এই সময়ে এই রাশির অবিবাহিতদের জন্য বিবাহের সম্পর্ক আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যুবকরা কিছু সুখবর পেতে পারেন।

আরও পড়ুন- মিথুন রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- মেষ রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

আরও পড়ুন- বৃষ রাশির কেমন কাটবে কার্তিক মাস, জেনে নিন এই মাস কেমন প্রভাব ফেলবে

কার্তিক মাসের চতুর্থ সপ্তাহ- 
আপনি এই সময়ে নতুন কাজের সুযোগ পাবেন। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। সামাজিক প্রতিপত্তি বাড়বে। আপনি যদি কাউকে প্রপোজ করার কথা ভাবছেন, তাহলে সেটা সময়ের ব্যাপার। জমি বা দালান সুখ সম্ভব।

PREV
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
click me!

Recommended Stories

Love Horoscope: সঙ্গীর সঙ্গে রোমান্টিক সময় কাটানোর সুযোগ পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Money Horoscope: আজ হঠাৎ করে সম্পদ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল