Comfortable Bikes: বয়স্ক বাবা-মা এবং পরিবারের সদস্যদের নিয়ে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ানোর জন্য সেরা ৫টি ভারতীয় বাইক। আরামদায়ক সিট, দারুণ সাসপেনশন এবং ব্যাকরেস্ট সুবিধা পেতে এই বাইকগুলোর দিকে নজর রাখতে পারেন।
শুরুতেই দাম ১.৬৭ লাখ টাকা (এক্স-শোরুম)। সোজা হয়ে বসার সিটিং পজিশন এবং কম সিট হাইটের কারণে প্রবীণরা সহজে ওঠানামা করতে পারেন। তবে বাইকের ওজন বেশি হওয়ায় ভিড়ের মধ্যে ব্যালেন্স রাখা জরুরি।
56
হোন্ডা হাইনেস CB350 (Honda H’ness CB350)
শুরুতেই দাম ১.৯৩ লাখ টাকা (এক্স-শোরুম)। এই বাইকের ইঞ্জিন ভীষণ স্মুথ, কোনো ভাইব্রেশন বা ঝাকুনি অনুভব হয় না। প্রশস্ত সিট ও দারুণ সাসপেনশন বয়স্কদের শান্ত ও আরামদায়ক সফর উপহার দেয়।
66
জাওয়া ৪২ এফজে (Jawa 42 FJ)
শুরুতেই দাম ২.১৫ লাখ টাকা (এক্স-শোরুম)। এর রাইডিং পজিশন বেশ আরামদায়ক। তবে বয়স্কদের নিয়ে ঘোরার জন্য এতে আলাদা ব্যাকরেস্ট লাগানো এবং পেছনের সাসপেনশন কিছুটা সফট করে নেওয়া ভালো।