মুহূর্তে ফাঁস হয়ে গেল অনির্বাণের নগ্ন ভিডিও, বডি শেমিংয়ের তোপে ব্যোমকেশ

Published : Oct 30, 2020, 12:01 PM IST
মুহূর্তে ফাঁস হয়ে গেল অনির্বাণের নগ্ন ভিডিও, বডি শেমিংয়ের তোপে ব্যোমকেশ

সংক্ষিপ্ত

ফাঁস হল টলি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নগ্ন ভিডিও অনির্বাণের ব্যক্তিগত ভিডিও বলেও মন্তব্য করেছেন অনেকে জয়রাজ ভট্টাচার্য পরিচালিত 'ঘচাং ফু' ছবিরই একটি অংশ এই ক্লিপিংস এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি ব্যোমকেশ  

সোশ্যাল মিডিয়া খুললেই এখন একটাই খবর। মুহূর্তে ছড়িয়ে পড়েছে টলি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নগ্ন ভিডিও। মাত্র ১৩ সেকেন্ডের ভিডিও ঘিরে হৈ চৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের কেউ কেউ সেটাকে অনির্বাণের ব্যক্তিগত ভিডিও বলেও মন্তব্য করেছেন। জেনেই হোক বা না জেনেই হোক অনির্বাণের এই ভিডিও ঘিরেই আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া।

 

সূত্র থেকে জানা গিয়েছে,  জয়রাজ ভট্টাচার্য পরিচালিত 'ঘচাং ফু' ছবিরই একটি অংশ এই ক্লিপিংস। এবং সেই ছবিতেই সঙ্গিনীর সঙ্গে যৌনদৃশ্যে দেখা যাচ্ছে অনির্বাণকে। ২০১৭ সালে এই দৃশ্য শুট করা হয়েছিল বলে জানা গেছে। ব্যোমকেশকে নিয়ে যেভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তাতে কড়া হাতে মাঠে নেমেছেন ছবির পরিচালক জয়রাজ ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছন, ছবিটির যৌন দৃশ্য অনেক বেশি দীর্ঘ ছিল। কিন্তু কারোর হাত থেকেই তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন-অপরাজিতার লক্ষ্মীপুজো, কোভিডে আক্রান্ত হয়েও নিজের হাতে সযত্নে সাজালেন 'মা লক্ষ্মী'কে...

টলিপাড়ায় অনির্বাণকে নিয়ে উত্তেজনা সবসময়েই তুঙ্গে। আর এর মধ্যেই তাকে ঘিরে যেভাবে বডি শেমিং চলছে তা অত্যন্ত লজ্জাজনক বলেই মনে করছেন অনেকেই। পরিচালক এও জানিয়েছেন, প্রয়োজন হলে তিনি সাইবার ক্রাইমেও অভিযোগ করবেন। ছবিতে অনির্বাণ ছাড়াও পরিচালক কৌশিক মুখোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায় সহ আরও অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। বিদেশেও এই ছবি বহুল প্রশংসিত হয়েছে। তবে এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অনির্বাণ ভট্টাচার্য। ব্যোমকেশ, ড্রাকুলা স্যার একের পর এক ছবিতে তিনি যেন সব কিছুকে ছাপিয়ে গেছেন।


 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা