সুরক্ষাবিধি মেনেই সম্পন্ন হল ক্রিসমাস, কোভিডমুক্ত হয়ে কী বার্তা দিলেন অপরাজিতা

Published : Dec 25, 2020, 10:41 PM ISTUpdated : Dec 26, 2020, 04:14 AM IST
সুরক্ষাবিধি মেনেই সম্পন্ন হল ক্রিসমাস, কোভিডমুক্ত হয়ে কী বার্তা দিলেন অপরাজিতা

সংক্ষিপ্ত

কোভিডমুক্ত হয়েই এখন আরও সতর্ক অপরাজিতা আঢ্য ক্রিসমাস নিয়ে দিলেন বিশেষ বার্তা সুরে সুরেই লুকিয়ে সুরক্ষাবিধির কথা ভাইরাল হল ভিডিও

গোটা শহর জুড়ে আলোর রোশনাই। ক্রিসমাস ট্রি, স্যান্টা ক্লজের দেখা মিলছে পার্ক স্ট্রিটে। বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। করোনা আবহকে পিছনে ফেলেই চলছে শহরবাসীর ক্রিসমাস পালন। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেব্রিটিদের ক্রিসমাস উদযাপনে। কীভাবে চলছে তাঁদের ক্রিসমাস পার্টি। তারকাদের অন্দরমহলে ঢুকতে কে না চায়। ক্যামেরা বন্ধ হতেই তাঁদের পার্টি কেমন হয়, জানতে সর্বদা আগ্রহী সকল বিনোদনপ্রেমীরা। 

এখন অবশ্য তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না। শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি দিলেই পাওয়া যায় সেই খোঁজ। স্যান্টার বেশে ধরা দিয়েছেন অপরাজিতা। টুপিও পরেছেন। সেই বেশে ক্রিসমাস ট্রি সাজাতে সাজাতে গান ধরেছেন অভিনেত্রী। জিঙ্গেল বেলসের সঙ্গেই চলল ভিন্ন বার্তা। সম্প্রতি কোভিডমুক্ত হয়েছেন তিনি। করোনামুক্ত হয়েই এখন আরও সতর্ক হয়ে গিয়েছেন অপরাজিতা আঢ্য। 

আরও পড়ুনঃবড়দিনের Sexiest Santa দর্শনা, কোমর দুলিয়ে শুভেচ্ছা জানালেন ক্রিসমাসের

 

বড়দিনের সকলের সময় ভাল কাটুক, কামনা করলেন তিনি। তব দিলেন বিশেষ বার্তা। সুরে সুরেই লুকিয়ে সুরক্ষাবিধির কথা। পোস্ট করা ভিডিওতে অপরাজিতা জানান, "সবাই আনন্দ করুক তবে সুরক্ষিত থেকে।" পরিস্থিতি এখন যে আগের থেকে খানিক ভাল হয়েছে তা আর বলা যাচ্ছে না। খবরের মতে, করোনা ভাইরাস নতুন স্ট্রেন দেখা দিয়েছে। যা আরও ক্ষতিকারক হবে বলেই ধারণা করা হচ্ছে। যার কারণে করোনা ভুলে সমস্ত আনন্দ উৎসবে মাতলে চলবে না। আগের মতই স্যানিটাইজেশন এবং সুরক্ষাবিধি মেনে চলতে হবে।

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা