বড়দিন বড় চমক দর্শনার সেক্সিয়েস্ট স্যান্টা সেজে ধার দিলেন অভিনেত্রী কোমর দুলেই নাচলেনও ক্যামেরার সামনে শুভেচ্ছা ভরিয়ে দিলেন ক্রিসমাস পোস্টে

বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা শহর। করোনা আবহকে পিছনে ফেলেই শহরবাসীর ক্রিসমাস পালন। একে অপরকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছে সকলে। তার মাঝেই নেটিজেনদের নজর সেলেবদের ক্রিসমাস উদযাপনে। কীভাবে চলছে তাঁদের ক্রিসমাস পার্টি। তারকাদের অন্দরমহলে ঢুকতে কে না চায়। অফস্ক্রিনে তাঁদের পার্টি কেমন হয়, জানতে সর্বদা আগ্রহী সকল বিনোদনপ্রেমীরা। এখন যদিও তাঁদের ক্রিসমাস সেলিব্রেশনের বিষয় জানতে বেশি খাটাখাটনি করতে হয় না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই উঁকি দিলেই পাওয়া যায় সেই খোঁজ। ক্রিসমাসের আপডেট নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। লাল রঙের ড্রেসে তিনিই নেটদুনিয়ার সেক্সিয়েস্ট স্যান্টা। দাবি ভক্তদের। স্যান্টা টুপি পরে কোমর দুলিয়ে নাচছেন। সঙ্গে সকল ভক্তদের ফ্লাইং কিস দিয়ে বড়দিনের শুভেচ্ছাও জানাচ্ছেন। অভিনেত্রীর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। 

আরও পড়ুনঃসুরক্ষাবিধি মেনেই সম্পন্ন হল ক্রিসমাস, কোভিডমুক্ত হয়ে কী বার্তা দিলেন অপরাজিতা

View post on Instagram

যদিও ক্রিসমাসের বিশেষ পোস্ট বলেই নয়, দর্শনার সমস্ত পোস্টেই অনুরাগীরা এতটাই উৎসাহ দেখান। দর্শনার সৌন্দর্য এবং হটনেসের তার কারণ। স্যান্টার পোশাক না পরেও সেই থিম মেনটেন করেছেন দর্শনা। লাল চকচকে ড্রেসের সঙ্গে চুলে হালকা কার্লস এবং হালকা মেকআপের সঙ্গে গাঢ় লাল ঠোঁটে। সেই লাল ঠোঁটের ছোঁয়াতেই সকলকে জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছা। ভিডিওর কমেন্ট সেকশনেও ভক্তরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছে।