'প্রসেনজিৎ Weds ঋতুপর্ণা', পাকা হয়ে গেল দিনক্ষণ, এই বিশেষ দিনেই বসছে বিয়ের আসর

Published : Sep 26, 2022, 01:03 PM ISTUpdated : Sep 26, 2022, 04:59 PM IST
'প্রসেনজিৎ  Weds ঋতুপর্ণা', পাকা হয়ে গেল দিনক্ষণ, এই বিশেষ দিনেই বসছে বিয়ের আসর

সংক্ষিপ্ত

টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সোমবার সাতসকালে আনুষ্ঠানিক ঘোষণা হল এই ছবির। ২০২২ সালে ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি ছবির একটি অ্যানিমেটিক ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা কিনা মুহূর্তে ভাইরাল হয়েছে।  

টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে গাটছড়া বাঁধছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। খবরটা শুনে অনেকের চোখ কপালে উঠলেও এটাই সত্যি। তবে বাস্তবে নয় বরং সিনেমার পর্দাতেই বিয়ে হতে চলেছে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার। ইতিমধ্যেই অ্যানিমেটিক ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। 'প্রাক্তন' ছবি দিয়েই প্রায় দেড় দশক বাদে বড়পর্দায় কামব্যাক করেছিল টলিপাড়ার এই হিট জুটি।  আপতত প্রসেনজিৎ ও ঋতুপর্ণার বিয়ে নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে।

ফের বিয়ের সানাই বাজতে চলেছে টলিউডে। ছবির নাম 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'। সোমবার সাতসকালে আনুষ্ঠানিক ঘোষণা হল এই ছবির। ২০২২ সালে ২৫ নভেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি ছবির একটি অ্যানিমেটিক ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা কিনা মুহূর্তে ভাইরাল হয়েছে।  ভিডিওতে শোনা যাচ্ছে, একজন পুরুষকন্ঠ বলছে, বাবা আসছে নতুন সিনেমা, আসছে 'প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা'।  ছবির পরিচালক সম্রাট শর্মা। ভ্যালেন্টাইন্স ডে-র দিনই সুখবর দিয়েছিলেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। ভ্যালেন্টাইন্স ডে-র দিন সকাল সকালই বিয়ের আমন্ত্রণ পত্র প্রকাশ্যে এনেছিলেন হবু বর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যা দেখা মাত্রই চক্ষু ছানাবড়া হয়েছিল নেটিজেনদের। এবার বিয়ের তারিখও পাঁকা হয়ে গেল। 

 

 

ভ্যালেন্টাইন্স ডে-র দিন বিয়ের ডিজিট্যাল কার্ড পোস্ট করেছিলেন টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যেখানে লেখা ছিল, সবিনয় নিবেদন, মহাশয়, মহাশয়া বিগত তিন দশকেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে স্ক্রিন শেয়ার করার পরে নতুনভাবে আপনাদের সামনে আসতে চলেছি। প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা। সমস্ত গুরুজনদের আশীর্বাদ আর ভালবাসা নিয়ে আগামীদিনের পথচলা শুরু করতে চাই। পাকা দেখা থেকে বিয়ের পুরো দায়িত্ব সামলাচ্ছেন সম্রাট শর্মা ও তার টিম হাট্টিমাটিম। এবং বিয়ের ঘটকালির দায়িত্বে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়। এবং তত্ত্বাবধানে রয়েছেন মোহর ও শর্মিষ্ঠা। ডিজিটাল নিমন্ত্রণ পত্রের জন্য ত্রুটি মার্জনীয়। বিনীত ও বিনীতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। এখানেই শেষ নয়, বিয়ে সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কোনরকম লজ্জা না পেয়ে ফোন করুন মোহর ও শর্মিষ্ঠাকে। প্রসেনজিতের পোস্ট করা ডিজিটাল কার্ড দেখে সকলেরই চোখ কপালে উঠেছিল। প্রেমদিবসের দিন বুম্বা দার থেকে অভিনব সারপ্রাইজ পেয়ে রীতিমতো আপ্লুত অনুরাগীরা।  প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ম্যানেজার হলেন মোহর। এবং দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তর টিমের সঙ্গে যুক্ত রয়েছেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। অন্যদিকে বিয়ের ঘটকালি করছেন বুম্বাদার বোন পল্লবী চট্টোপাধ্যায়। সেটাও খোলসা করে জানিয়েছেন স্বয়ং প্রসেনজিৎ। তবে আসল বিষয়টা কী তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। সূত্র থেকে জানা যাচ্ছে রূপোলি পর্দায় ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন 'প্রাক্তন' জুটি। নিজেদের আপকামিং ছবির ঘোষণাই অভিনব পদ্ধতিতে ঘোষণা করেছিলেন অভিনেতা। 
 

আরও পড়ুন-কেউ তুলে নিয়েছেন ত্রিশূল তো কারোর হাতে কাশফুল, 'আগমনী'-র ফোটোশ্যুটে চিনে নিন টলিপাড়ার 'উমা'-দের

আরও পড়ুন-কত কোটি টাকার মালিক সইফ আলি খান, অভিনেতার মাসিক রোজগার শুনলে আঁতকে উঠবেন

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা