Sarbojaya Upcoming Episode : সর্বজয়া কি পারবে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মাকে উচিত শিক্ষা দিতে, নাকি ব্যর্থ হবে

Published : Dec 19, 2021, 10:27 AM ISTUpdated : Dec 20, 2021, 10:41 AM IST
Sarbojaya Upcoming Episode : সর্বজয়া কি পারবে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মাকে উচিত শিক্ষা দিতে, নাকি ব্যর্থ হবে

সংক্ষিপ্ত

ফের বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছেন সর্বজয়া। সিঙ্গাপুরের ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার পূরণ  করার জন্য এবার সর্বজয়াকে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মার সাথে দেখা করতে হবে এবং একটি চুক্তি সেট করতে হবে। যদিও সর্বজয়ার পরিবার আশা করে যে সে ব্যর্থ হবে, কিন্তু সর্বজয়া তার নিজের বুদ্ধিতে শুধু নবীন শর্মাকে নয়, তার  পরিবারের সদস্যদেরও যারা তাকে ব্যর্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দিতে চলেছে। কী হতে চলেছে সর্বজয়ার জীবনে।

জি বাংলার  ধারাবাহিক  'সর্বজয়া'র হাত ধরেই দর্শকদের মন জিতে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের প্রথম সারির অভিনেত্রী দেবশ্রী রায় ( Debasree  Roy)। দীর্ঘদিন বাদে ধারাবাহিক দিয়েই ফের পর্দায় ফিরছেন দেবশ্রী রায়। তবে পর্দার ফেরার পর থেকেই যেন একের পর এক গোল দিচ্ছেন সর্বজয়া চৌধুরী। তার অভিনয় নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তার সহজাত অভিনয় দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন দেবশ্রী রায়। তবে প্রতিটা পরতে পরতে যেন তার দীর্ঘ লড়াই। লড়াই-সংগ্রাম করেই নিজেকে বারেবারে প্রমাণ করছেন সর্বজয়া ( Sarbojaya)। কোনও বিপদই যেন তাকে টলাতে পারছে না।

 

 

স্বামী সঞ্জয় চৌধুরী অসুস্থ হওয়ার পর থেকেই নয়া রূপে সর্বজয়াকে দেখতে পাচ্ছেন দর্শকরা। ঘরোয়া ছাপোষা গৃহবধূ যেন রাতারাতি হয়ে উঠেছেন সাক্ষাৎ দশভূজা। ঘরে-বাইরে সমান তালে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন সর্বজয়া। পরিবারের সকলেই তাকে কোণঠাসা করার চেষ্টা করলেও তাতে সকলেই ব্যর্থ হচ্ছেন। কারণ নিজের লক্ষ্য এবং বুদ্ধি দিয়েই প্রতিটা পদক্ষেপ সফল হচ্ছেন বিখ্যাত ব্যবসায়ী সঞ্জয় চৌধুরীর স্ত্রী সর্বজয়া চৌধুরী ( Sarbojaya) । তবে বিপদ যেন তার পিছু ছাড়ছে না। ফের বড়সড় বিপদের সম্মুখীন হতে চলেছেন সর্বজয়া ( Sarbojaya) । সিঙ্গাপুরের ক্লায়েন্টদের কাছ থেকে অর্ডার পূরণ  করার জন্য এবার সর্বজয়াকে কুখ্যাত ব্যবসায়ী নবীন শর্মার সাথে দেখা করতে হবে এবং একটি চুক্তি সেট করতে হবে। যদিও সর্বজয়ার পরিবার আশা করে যে সে ব্যর্থ হবে, কিন্তু সর্বজয়া তার নিজের বুদ্ধিতে শুধু নবীন শর্মাকে নয়, তার  পরিবারের সদস্যদেরও যারা তাকে ব্যর্থ করতে চায় তাদের উচিত শিক্ষা দিতে চলেছে। কী হতে চলেছে সর্বজয়ার জীবনে, তা জানতে হলে চোখ রাখুন জি-বাংলার পর্দার রাত ৯ টায়।

 

 

আরও পড়ুন-Malaika : স্তনের একাংশই উন্মুক্ত, লেপার্ড প্রিন্টেড লো নেকে 'Hotness' অ্যালার্ট মালইকার

আরও পড়ুন-Nora-Sukesh : হিরের গয়না থেকে BMW গাড়ি, সুকেশের সঙ্গে নোরার চ্যাট ফাঁস হতেই শোরগোল বি-টাউনে

আরও পড়ুন-Katrina-Salman : বিয়ের রেশ না কাটতেই ১৫ দিনের জন্য সলমনের সঙ্গে থাকবেন ক্যাটরিনা, ভিকির কী হবে

 

'সর্বজয়া' ( Sarbojaya) ধারাবাহিক দিয়েই টেলিভিশনের পর্দায় নতুন ইনিংস শুরু করেছেন দেবশ্রী রায় ( Debasree  Roy )। টলি ইন্ডাস্ট্রির এক সময়ের প্রথম সারির নায়িকা। এক ডাকে সকলেই চেনে তাকে। একটা সময় প্রসেনজিৎ, থেকে তাপস পাল, চিরঞ্জিতদের সঙ্গে প্রচুর সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী দেবশ্রী রায়। বিগত অনেক বছর ধরে টেলিভিশনের পর্দায় তাকে আর দেখা যায়নি। দীর্ঘ ৪ বছর পর লাইট-ক্যামেরা-অ্যাকশন-এ ফিরছেন দেবশ্রী রায় ( Debasree  Roy ) ।  আর ফিরেই বাজিমাত করছেন অভিনেত্রী। পর্দার সর্বজয়ার সঙ্গে প্রচুর মিলও রয়েছে বাস্তবের সর্বজয়া চৌধুরীর। কারণ বাস্তবে দেবশ্রী রায়ও যে কোনও চ্যালেঞ্জ নিতে এগিয়ে। কিন্তু পর্দার সর্বজয়া একদম ঘরোয়া। যদিও দেবশ্রীও খুবই সাধারণ। সর্বজয়ার ( Sarbojaya) মতো দেবশ্রীও দায়িত্ব নেয় অন্যভাবে। সর্বজয়া হল একজন গৃহিনীর চিত্তাকর্ষক কাহিনী, যিনি তার নিজের প্রতিভা এবং নিজের জীবনের জন্য নিজের সন্তানকে লালন -পালন করতে এবং নিজের সম্পর্কে দুবার চিন্তা না করেই তার পরিবারের দেখাশোনা করার জন্য আত্মত্যাগ করছেন। এক নারীর সমস্ত প্রতিকূলতা জয় করে এগিয়ে চলার গল্প বলছে 'সর্বজয়া'।  

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

'নিজে ডেকে বসালেন, শুনলেন গান'! ঠিক কেমন বাস্তবের সনু নিগম? এশিয়ানেট নিউজ বাংলাকে জানালেন সুমন মুখোপাধ্যায়
'মাটন বলে খাওয়ানো হল বিফ' অভিনেতা সায়ককে! অলি পাবের ঘটনায় তোলপাড় কলকাতা