MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
WB Ration Update
Monsoon Update
8th Pay Commission
East Bengal FC
Annapurna Bhandar
Yuva Shakti Scheme
Deep Depression and Cyclone Landfall
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
8th Pay Commission AIDEF Demands
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • Entertainment
  • Bollywood
  • Nora-Sukesh : হিরের গয়না থেকে BMW গাড়ি, সুকেশের সঙ্গে নোরার চ্যাট ফাঁস হতেই শোরগোল বি-টাউনে

Nora-Sukesh : হিরের গয়না থেকে BMW গাড়ি, সুকেশের সঙ্গে নোরার চ্যাট ফাঁস হতেই শোরগোল বি-টাউনে

বলিউড এবং কন্ট্রোভার্সি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহির। ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন প্রতারক সুকেশ। গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছেন এই বলি নায়িকাদের। এবার জ্যাকলিনের পর নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি ফাঁস হওয়া চ্যাট থেকেই নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডে।

2 Min read
Author : Riya Das
Published : Dec 19 2021, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

বলিউডের প্রথমসারির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে  নিয়ে সরগরম বলিপাড়া।  ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইতিমধ্যেই প্রতারক সুকেশের  (Sukesh chandrashekhar)  সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ইতিমধ্যেই ৪ বার ইডির জেরার মুখে পড়েছেন অভিনেত্রী। এবার জ্যাকলিনের পাশাপাশি নোরার (Nora Fatehi) নামও উঠে এসেছে এই মামলায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

গত কয়েক সপ্তাহ ধরেই (Jacqueline Fernandez) জ্যাকলিন ফার্নান্ডেজ এবং নোরা ফতেহি (Nora Fatehi) খবরের শিরোনামে রয়েছেন। কনম্যান সুকেশ চন্দ্রশেখর  (Sukesh chandrashekhar) ইতিমধ্যেই ইডি-র জেরায় সমস্ত কথা স্বীকারও করেছেন । তারপর থেকেই জল্পনা আরও বেড়েছে।

310


সূত্র থেকে জানা গেছে, বলি নায়িকাদের সঙ্গে যোগাযোগের জন্যই নাকি মোটা অঙ্কের টাকা খরচ করেছিলেন কনম্যান সুকেশ  (Sukesh chandrashekhar) । এবং তাদের সঙ্গে আলাপ জমাতেই দামি গাড়ি থেকে কোটি কোটি টাকার গয়না উপহার দিয়েছিলেন কনম্যান সুকেশ চন্দ্রশেখর। 

410

এবার জ্যাকলিনের পাশাপাশি নোরা ও সুকেশের সম্পর্ক নিয়ে জলঘোলা শুরু হয়েছে বলিউডে। সম্প্রতি ফাঁস হওয়া চ্যাট থেকেই (Nora Fatehi) নোরা ও সুকেশের  (Sukesh chandrashekhar) সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে বলিউডে। এর আগেও ইডির জিজ্ঞাসাবাদ করেছিলেন নোরা ফতেহিকে।

510

সূত্রের খবর, জ্যাকলিনের মতোই নাকি দামি গাড়ি থেকে হিরের গয়না, ব্যাগ উপহার দিয়েছিলেন নোরা ফতেহিকে (Nora Fatehi)। ২০২০ সালের ডিসেম্বরেই অভিনেত্রী নোরা ফাতেহিকে একটি বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছিলেন সুকেশ  (Sukesh chandrashekhar) ।

610

 

ইডি-র জিজ্ঞাসাবাদের সময়, অভিনেত্রী নোরা (Nora Fatehi) জানিয়েছিলেন যে সুকেশের (Sukesh chandrashekhar)  স্ত্রী  লীনা মারিয়া তাকে চেন্নাইয়ে একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য অত্যন্ত ব্যয়বহুল বিএমডব্লিউ গাড়ি দিয়েছিলেন। 

710


তবে শুধু গাড়িই নয়,  (Sukesh chandrashekhar) সুকেশ নোরা (Nora Fatehi) এবং জ্যাকলিনকে অনেক দামী উপহারও দিয়েছিলেন, যেমন তার মধ্যে রয়েছে,  হীরার কানের দুল, ২ টো হার্মিস ব্রেসলেট, ৩ খান বার্কিন ব্যাগ এবং কয়েক জোড়া লুই ভিটন জুতোও উপহার দিয়েছিলেন।

810

সুকেশের সঙ্গে নোরার (Nora Fatehi) কথোপকথন  প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে বিলাসবহুল গাড়ি সুকেশ ও নোরার মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। 'আপনি কি এটা পছন্দ করেন?' সুকেশ  (Sukesh chandrashekhar) নোরাকে রেঞ্জ রোভার গাড়ির কথা জিজ্ঞেস করতে নোরা বলে , 'এটি একটি চমৎকার গাড়ি, যেটা ভীষণই সুন্দর, এটা একটা স্টেটমেন্ট কার'।

910

নোরা (Nora Fatehi) ও সুকেশের  কথোপকথন থেকে আরও দেখা যায় যে নোরাকে দামি উপহার দিয়েই নিজের কাছে টানার চেষ্টা করে সুকেশ  (Sukesh chandrashekhar) । কারণ এই সমস্ত দামি উপহার পাঠানোর পেছনে একটাই উদ্দেশ্য  নোরাকে পছন্দ করত প্রতারক সুকেশ চন্দ্রশেখর।

1010

তবে নোরা ফতেহি জানিয়েছেন, সুকেশের (Sukesh chandrashekhar)  মামলায় তাকে নাকি ফাসানো হচ্ছে। তিনি গত বছরের ডিসেম্বরের আগে চিনতেন না সুকেশ চন্দ্রশেখরকে। তবে উপহারের কথা জেরায় পরে স্বীকার করে নিয়েছেন নোরা ফতেহি (Nora Fatehi) ।

Bollywood News (বলিউড নিউজ): Stay updated with latest Bollywood celebrity news in bangali covering bollywood movies, trailers, Hindi cinema reviews & box office collection reports at Asianet News Bangla.

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranbir Kapoor Love And War: প্রকাশ্যে এল 'লাভ অ্যান্ড ওয়ার'-এ রণবীরের ফার্স্ট লুক, চমক দিলেন রণবীর
Recommended image2
Kartik Aaryan National Award: 'ছোট শহরের ছেলের স্বপ্নপূরণ', জাতীয় পুরস্কার পেয়ে বাকরুদ্ধ কার্তিক
Recommended image3
Dadasaheb Phalke Award: 'কর্ণাটক আমার কর্মভূমি, ভারত ধর্মভূমি', দাদাসাহেব ফালকে সম্মানে আপ্লুত অনন্ত নাগ
Recommended image4
Rani Mukerji Mother Death: প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা , বয়স হয়েছিল ৭৫ বছর
Recommended image5
Rashmika Mandanna: হাতে অস্ত্র, আদিবাসী লুকে চমক! 'মাইসা' টিজারে ফুল অ্যাকশনে রশ্মিকা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved