প্রকাশ্যে ভালোবাসা জানিয়ে জন্মদিনের শুভেচ্ছায় দেব, বার্থ ডে লুকে ভাইরাল রুক্মিনী

Published : Jun 28, 2021, 09:24 AM IST
প্রকাশ্যে ভালোবাসা জানিয়ে জন্মদিনের শুভেচ্ছায় দেব, বার্থ ডে লুকে ভাইরাল রুক্মিনী

সংক্ষিপ্ত

রবিবার জন্মদিন সেলিবব্রেশনে রুক্মিনী ভালোবাসাকে এভাবেই শুভেচ্ছা দেবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি  ভালোবাসায় ভরিয়ে দিল ভক্তমহল 

রবিবার জন্মদিন, ছুটির মেজাজে রুক্মিনী। গত একবছর যেভাবে লকডাউনে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, বর্তমানে তা খানিকটা হলেও শিথিল। এখানেই শেষ নয়, লকডাউনের জন্যই গতবছর সেভাবে সেলিব্রেশন সম্ভবপর হয়নি। তবে এবার বিষটা আলাদা। পরিবারের সঙ্গেই এই বিশেষ দিনে, বিশেষ সেলিব্রেশনে মাতলেন রুক্মিনী, পরিকল্পনা ঠিক তেমনটাই ছিল। 

আরও পড়ুন- শ্যুটিং সেটে অবাধে প্রেম, অজয়ের জীবনে রোম্যান্স, কার জন্য মুহূর্তে ঘর ভাঙতে বসে কাজলের

আরও পড়ুন- প্রেমিক প্রেমিকা নন, মায়ের কোলে ছেলে, অর্জুনকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ব্যাপক ট্রোল মালাইকা

দাদা ও তার পরিবারের সকলে দিল্লি থেকে এখন কলকাতায়, সঙ্গে রয়েছে আমাইরা , যার ফলে রুক্মিনীর কাছে চলতি বছর বার্থপার্টি দারুণ আনন্দের। তবে তেমন কোনও স্পেশ্যাল সেলিব্রেশন নয়, কারণ পরিবারের সঙ্গে অনেকদিন পর এক হওয়া। একসঙ্গে সময় কাটানো একটা বিশেষ দিনে, এই টুকুই যথেষ্ট। মিডিয়ার উপস্থিতি নিয়েও মুখ খোলেন রুক্মিনী। তার কথায়, তার জন্মদিনে মিডিয়া এসে ছবি তুললে, তার ভিষণ লজ্জা করে। তাই ঘরোয়া সেলিব্রেশনেই বাজিমাত। 

 

 

সঙ্গে হাজির অভিনেতা-সাংসদ দেব। প্রেমিকার জন্মদিনে যথা সময় হাজির তিনি, সঙ্গে কেক। সন্ধ্যের সেই সেলিব্রেশনের একচিলতে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন দেব। জানালেন ভালোবাসা। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাতেও পিছু পা হলেন না তিনি। রুক্মিনী প্রতিবারই জন্মদিনের দিনটা পরিবারের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করেন। এবারও তার ব্যতিক্রম হল না। 

PREV
Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.
click me!

Recommended Stories

শমীক কাণ্ডে নয়া মোড়! শারীরিক নিগ্রহের অভিযোগে সিলমোহর, ছেলের দোষ স্বীকার করলেন মা-বাবা
Rituparno Ghosh Films: সুযোগ পেলেই দেখে নিন ঋতুপর্ণ সেনগুপ্তের এই সেরা ছবিগুলো! সিনেপ্রেমীদের জন্য থাকল বাছাই করা তালিকা